মুসলিমদের করোনা টিকা নিতে উৎসাহ দেবেন সালমান

news-image

বিনোদন ডেস্ক : করোনাভাইরাসে বিধ্বস্ত সারা দুনিয়া। সম্প্রতি প্রকোপ অনেকটাই কমে এসেছে। তবে করোনা থেকে এখনও পুরোপুরি নিস্তার পায়নি ভারত। গত বছর থেকেই করোনা আক্রান্তের সংখ্যায় এগিয়ে ছিল মহারাষ্ট্র।

এখনও সে রাজ্যের অবস্থা প্রায় একইরকম। সম্প্রতি মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, ‘করোনা টিকা নিয়ে এখনও মহারাষ্ট্রের মুসলিম সম্প্রদায়ের একাংশের মধ্য়ে অনীহা রয়েছে। এই পরিস্থিতি ঠিক করতে হবে আগে।’

তথ্য অনুযায়ী, ভ্যাকসিন প্রদানের ক্ষেত্রে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র। তবে এই রাজ্যের বেশ কিছু এলাকায় টিকা গ্রহণের হার খুব নিচে।

মন্ত্রী জানান, ‘মুসলিম সংখ্যাধিক্য রয়েছে সে সকল এলাকায় সেখানে টিকা নেওয়ার ক্ষেত্রে অনেকের মধ্যেই অনীহা দেখা দিয়েছে। এই কারণেই সালমান খানের সাহায্য নিতে চাই। সাধারণত দেখা গেছে, সচেতনতা বাড়াতে চলচ্চিত্রের তারকাদের কথাই শোনে সাধারণ মানুষ।’

ধারণা করা হচ্ছে, খুব শিগগিরই নিজের সম্প্রদায়ের মানুষদের করোনা টিকা নিতে উৎসাহ দিতে মাঠে নামবেন সালমান।

এদিকে, নিজের আগামী সিনেমা ‘অন্তিম’ -এর প্রমোশনে ব্যস্ত রয়েছেন সালমান। এই ছবিতে সালমানের সঙ্গে অভিনয় করতে দেখা যাবে তার ভগ্নীপতি আয়ূশ শর্মাকে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান