মুসলমানদের জন্য আসছে ‘হালাল’ ব্রাউজার

news-image

নিরাপদ এবং নৈতিকভাবে সংবেদনশীল অনলাইন অভিজ্ঞতা দিতে বাজারে আসছে ‘হালাল’ ব্রাউজার। সালাম ওয়েব নামের একটি মালেশিয়ান প্রতিষ্ঠান মুসলমানদের জন্য এই উদ্যোগ নিয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, এটি তৈরি করা হয়েছে বিশ্বের ১৮০ কোটি মুসলমানকে লক্ষ্য করে। এই ব্রাউজারে এমন ব্যবস্থা থাকবে যেখানে ভৌগোলিক সীমা ধরে নামাজের সময় দেখাবে। এতে থাকা কম্পাস কেবলার দিক জানাবে।

এমনকি নামাজের সময় যদি আপনি কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে যান তাহলে সেটা যে ইসলামী শরিয়াহ অনুযায়ী নিষিদ্ধ সেটিও জানিয়ে দেবে। ব্রাউজারটি হবে বহুভাষিক। যেখানে ইংরেজি, মালোয়েশিয়া এবং ইন্দোনেশিয়ান ভাষা বাহাসা, বাংলা, উর্দু এবং আরবি ভাষার বিভিন্ন সংস্করণ থাকছে।

সালাম ওয়েবের ব্যবস্থাপনা পরিচালক হাজ্জা হাসনি জরিনা বলেন, নতুন প্রজন্মের অনেকেই যেমন প্রযুক্তিকে ভালোবাসে, তেমনি আবার তারা ইসলামী শরিয়াহ অনুযায়ী চলার চেষ্টাও করেন। ফলে আমরা চাই তাদের সেই অভিজ্ঞতা যেন আরো ভালো হয়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার