মুশফিক-মাহমুদউল্লাহকে শিরোপা উৎস্বর্গ করলেন তামিম

news-image

ক্রীড়া প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে প্রথমবারের মতো শিরোপার স্বাদ গ্রহণ করেছে ফরচুন বরিশাল। আর এই ট্রফি জয়ের পেছনে অন্যতম নায়ক ছিলেন তামিম ইকবাল। দক্ষিণবঙ্গের দলটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে জয় করেছেন ট্রফি। তবে ট্রফি জয়ের পর সেটি উৎসর্গ করেছেন দুই সতীর্থ মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহ রিয়াদকে। এ কারণও জানিয়েছেন তিনি।

তামিম বলেন, ‘অবশ্যই যে কোনো ট্রফি ফ্যান্টাসটিক। কিন্তু আমাদের দলে এমন কয়েকজন ছিল, কিছু তরুণ খেলোয়াড়, মিরাজ বলেন বা সৌম্য বলেন; দুইজন সিনিয়র ক্রিকেটার রিয়াদ ভাই, মুশফিক। তারা দেশকে অনেকদিন ধরে সেবা দিচ্ছে। কিন্তু ওরা এই ট্রফিটা এখনো পায়নি। আমার নিজেরই একটা ইচ্ছা ছিলো আল্লাহ যদি আমাদের দেয় (ট্রফি) তাহলে এই ট্রফি তাদের উৎসর্গ করব। ’

‘আমি জানি মিরাজ, সৌম্য, তাইজুল তাদের সামনে অনেক সময় আছে অনেক ট্রফি জেতার। আমি জানি না রিয়াদ ভাই ও মুশফিক ভাই (কতদিন খেলবে)। যেভাবে তারা পারফর্ম করেছেন হয়তো চালিয়ে যাবে। অন্যদের মতো এত নয়। এই কারণে প্রেজেন্টেশনের সময় ওদের নিয়ে গিয়েছি। কারণ তারা জেতার কাছাকাছি আগেও গিয়েছিল। ’-যোগ করেন তামিম।

ট্রফি জিততে ব্যক্তিগত আবেগ ছিল কিনা এমন প্রশ্নে তামিম বলেন, ‘ব্যক্তিগত কোন আবেগ ছিল না। ভালো করতে চেয়েছি। হয়ত সেরা অবস্থায় ছিলাম না কিন্তু অবদান রেখেছি।’

এছাড়া দলের মধ্যে পরিবেশ বেশ ভালো ছিল বলে জানিয়েছেন শিরোপাজয়ী তামিম। তিনি বলেছেন, ‘বিদেশিরা ভালো খেলোয়াড় তো বটেই তারা ভালো মানুষ ছিল। আমরা প্লে অফে আসতে পারব নাকি পারব না তা নিয়ে নিজেরাও শঙ্কায় ছিলাম, কিন্তু দলের পরিবেশের কারনে এটা করতে পেরেছি। আমি মালিকের কথা বলব, উনার সঙ্গে আমার দ্বিতীয়বার। উনার টাকা পয়সা দেওয়ার দায়িত্ব ছিল। সেটা দারুণ করেছেন। ক্রিকেটের কোনো দিকে যুক্ত হননি। ’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান