মুশফিকের সঙ্গে ঢাকায় ফিরে এলেন সাকিবও

news-image

স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিমের স্ত্রী জান্নাতুল কিফায়াত মন্ডি দ্বিতীয় সন্তানের মা হবেন শিগগির। আগেই নিশ্চিত ছিল, এ সময় স্ত্রীর পাশে থাকতে এশিয়া কাপ থেকে দেশে ফিরছেন উইকেটরক্ষক এ ব্যাটার। তবে শুধু মুশফিক একা নন, তার সঙ্গে ঢাকায় ফিরে এলেন সাকিব আল হাসানও। যদিও সাকিবের ঢাকায় ফেরার কারণটা জানা যায়নি। অবশ্য তার পরিবারও বর্তমানে ঢাকায় আছে।

সাকিব, মুশফিক দুজনই অবশ্য ভারত ম্যাচের আগে আবার কলম্বোয় দলের সঙ্গে যোগ দেবেন। প্রেমাদাসা স্টেডিয়ামে ১৫ সেপ্টেম্বর সুপার ফোরের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ-ভারত। সাকিব, মুশফিকের কলম্বোয় ফেরার কথা ১৩ সেপ্টেম্বর।

এদিকে, ভারত ম্যাচের আগে তিন দিনের ছুটি ঘোষণা করেছেন কোচ চন্ডিকা হাথুরুসিংহে। এই তিন দিন দল মাঠে কোনো অনুশীলন করবে না। জিম-সুইমিং করেই পার করবেন টাইগাররা। যাদের চোট আছে, প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনের কাজ করবেন তারা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান