মুরাদের ফোনালাপ ফাঁস : ইমনকে ডিবির জিজ্ঞাসাবাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান ও চিত্রনায়িকা মাহিয়া মাহির ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ চিত্রনায়ক মামনুন হাসান ইমনকে জিজ্ঞাসাবাদ করেছে। গতকাল সোমবার রাতে মিন্টু রোডের কার্যালয়ে ডাকা হয়েছিল তাকে। তার সঙ্গে প্রায় ৪০ মিনিট কথা বলেন ডিবি কর্মকর্তারা।

অতিরিক্ত পুলিশ সুপার সমমর্যাদার এক কর্মকর্তা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সাম্প্রতিক কিছু ঘটনা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এ সময় ডিবির যুগ্ম কমিশনার হারুন অর রশিদ উপস্থিত ছিলেন। ইমনের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গেও কথা বলবে পুলিশ।

এদিকে এক দায়িত্বশীল সূত্র জানায়, রোববার রাতে ইমন, মাহিয়া মাহি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায় ইমনকে জিজ্ঞাসাবাদ করা হয়।

এদিকে, প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসানকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার রাতে তাকে পদত্যাগের এ নির্দেশ দেওয়া হয় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্প্রতি একটি ভার্চুয়াল টকশোতে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন ডা. মো. মুরাদ। এরপর তার সমালোচনা করেন অনেকে। এছাড়া তার পদত্যাগেরও দাবি ওঠে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার