মুমিনুলের পর জয়ের বিদায়, টাইগারদের ছন্দপতন

news-image

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। মঙ্গলবার সিলেটে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে টাইগাররা।

দ্বিতীয় সেশন: 

মুমিনুল হককে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন জয়। ৯৩ বলে ফিফটি পূরণ করেন এই ডান হাতি ব্যাটার। দুজনের নিয়ন্ত্রিত ব্যাট করে রান তুলতে থাকেন। তবে নিজেদের ধরে রাখতে পারেনি এই দুই ব্যাটার। ৩৭ রান করে ৫২.৫তম ওভারে ক্যাচ আউটে শিকার হন মুমিনুল হক। এর পরের ওভারে ৮৬ রান করে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন জয়ও। সোধির বলে স্লিপে ক্যাচ তুলে দেন এই ডান হাতি ব্যাটার। দুজনের ব্যাট থেকে আসে ৭৮ রান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫৫ ওভারে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৮৫ রান। মুশফিকুর রহিম ১ রান এবং শাহাদাত হোসাইন ০ রানে ব্যাট করছেন।

প্রথম  সেশন:

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেছিলো দুই টাইগার ওপেনার মাহমুদুল হাসান জয় ও জাকির হাসান। তবে ইনিংস বড় করতে পারেনি জাকির হাসান। ১২ রানে আউট হন তিনি। এরপর জয়কে সঙ্গ দেন অধিনায়ক নাজমুল হাসান শান্ত। ৩৭ রান করে ক্যাচ আউট হন শান্ত। প্রথম সেশনে দুই উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১১১ রান।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান