মুফতি হারুন ইজাহারের জামিন, মুক্তিতে বাধা নেই

news-image

নিজস্ব প্রতিবেদক : আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না, এ শর্তে চট্টগ্রামের হাটহাজারীতে দায়ের করা মামলায় হেফাজত ইসলামের নেতা মুফতি হারুন ইজাহারকে জামিন দিয়েছেন হাইকোর্ট। এর ফলে মুফতি হারুন ইজাহারের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।

বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ আগের আদেশ সংশোধন করে গত ৮ মে এ আদেশ দেন।

রোববার হারুন ইজাহারের আইনজীবী ব্যারিস্টার সারওয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গত ৩১ জানুয়ারি চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় হেফাজত ইসলামের নেতা মুফতি হারুন ইজাহারকে হাইকোর্ট জামিন দেন। জামিনের শর্ত ছিল পাসপোর্ট জমা রাখতে হবে। কিন্তু হারুন ইজহারের কোন পাসপোর্ট নেই। হাটহাজারী থানার পুলিশের তদন্তেও তার পাসপোর্ট না থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে। হারুন ইজাহার সব মামলায় জামিন পাওয়ার পরও এই পাসপোর্ট জমা রাখার শর্তের কারণে তিনি কারামু্ক্তি পাচ্ছিলেন না। এ কারণে আগের আদেশ সংশোধন চেয়ে আমরা হাইকোর্টে আবেদন করি। গত ৮ মে হাইকোর্ট সংশোধন করে আদেশ দেন। আদালতের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না, এ শর্তে জামিন দিয়েছেন।এখন তার কারামুক্তিতে বাধা নেই।

২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় মুফতি হারুন ইজাহারকে গত বছরের ৩ জানুয়ারি জামিন দেন হাইকোর্ট।

২০২১ সালের ২৯ এপ্রিল চট্টগ্রামের হাটহাজারীতে সহিংসতার ঘটনায় দায়ের করা মামলায় হেফাজতের বিলুপ্ত কমিটির শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুফতি হারুন ইজহারকে কারাগারে পাঠানো হয়। চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনজুমান আরার আদালত এ আদেশ দেন। ওই বছরের ২৮ এপ্রিল রাতে চট্টগ্রাম নগরীর লালখানবাজার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় অভিযান চালিয়ে মুফতি হারুন ইজহারকে গ্রেপ্তার করে র‍্যাব-৭।

গ্রেপ্তারের পর ওই বছরের ২৬ ও ২৭ মার্চ হাটহাজারীজুড়ে হেফাজতের তাণ্ডবের ঘটনায় দায়ের করা তিন মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। মুফতি হারুন ইজহার ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজাহারুল ইসলামের ছেলে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার