‘মুজাহিদের গাড়িতে যারা পতাকা দিয়েছিল তাদের প্রতি ঘৃণা’

চট্টগ্রাম: আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকায় সন্তোষ প্রকাশ করেছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধা এবং যুদ্ধাপরাধের বিচার আন্দোলনের সংগঠকরা। রায়ে সন্তোষ প্রকাশ করে তারা বলেছেন, একাত্তরের আলবদর কামন্ডার মুজাহিদকে মন্ত্রী বানিয়ে যারা তার গাড়িতে লাল-সবুজের পতাকা তুলে দিয়েছিল তাদের প্রতি জানাই ঘৃণা। মঙ্গলবার (১৬ জুন) রায় ঘোষণার পর  এমন প্রতিক্রিয়া দিয়েছেন তারা। মুক্তিযোদ্ধা সংসদের চট্টগ্রাম জেলা ইউনিটের কমান্ডার মো.সাহাবউদ্দিন   বলেন, ‘মুজাহিদের ফাঁসি আমরা মুক্তিযোদ্ধারা অবিলম্বে কার্যকর দেখতে চাই। এ বিচার যাতে আরও ত্বড়িৎ গতিতে হয় আমরা সেই প্রত্যাশা করছি।’ তিনি বলেন, ‘মুজাহিদ একাত্তরে ঘৃণ্যতম অপরাধ করার পরও বিভিন্ন সময় স্বাধীন দেশে বিভিন্ন সরকারের আনুকূল্য পেয়েছে। এমনকি তাকে মন্ত্রী বানিয়ে তার গাড়িতে পতাকাও তুলে দেয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘আমরা মুক্তিযোদ্ধারা মনে করি, মুজাহিদকে মন্ত্রী বানানোর মধ্য দিয়ে বীর শহীদদের অবমাননা করা হয়েছে, লাল-সবুজের পতাকার প্রতি অশ্রদ্ধা করা হয়েছে। যারা মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিল তাদের স্থান হবে ইতিহাসের আস্তাকুঁড়ে।’

দীর্ঘসময় ধরে যুদ্ধাপরাধের বিচারের আন্দোলনে নেতৃত্বদানকারী পেশাজীবী নেতা প্রকৌশলী দেলোয়ার হোসেন মজুমদার  বলেন, মুজাহিদের মৃত্যুদণ্ডের রায় বহাল থাকবে, এটাই স্বাভাবিক। এ রায়ের মাধ্যমে বিচার বিভাগের প্রতি আমাদের শ্রদ্ধা বেড়েছে। সরকারের প্রতিও আস্থা বেড়েছে। জনগণ এ রায়ে সন্তুষ্ট।

তিনি বলেন, মুজাহিদের নেতৃত্বে একাত্তরে ‍মানবতা বিরোধী অনেক অপরাধ সংঘটিত হয়েছে। এই যুদ্ধাপরাধীকে স্বাধীন দেশে যারা মন্ত্রী বানিয়েছিল, যারা তার গাড়িতে রক্ত দিয়ে পাওয়া জাতীয় পতাকা তুলে দিয়েছিল তাদের প্রতি আমার ঘৃণা, ঘৃণা, ঘৃণা।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, চট্টগ্রাম কেন্দ্রের সাবেক সভপতি দেলোয়ার বলেন, যারা মুজাহিদকে মন্ত্রী বানিয়েছিল জাতি তাদের সবসময় ঘৃণা করে যাবে। 

গণজাগরণ মঞ্চ, চট্টগ্রামের সমন্বয়ক শরীফ চৌহান  বলেন, এ রায়ে গণজাগরণ মঞ্চ সন্তোষ প্রকাশ করছে। আলবদর নেতা হয়ে মুজাহিদ একাত্তরে যে অপকর্ম করেছিল তার সঠিক বিচার হয়েছে। জাতি সুবিচার পেয়েছে। তিনি বলেন, আমরা মুজাহিদের রায় অবিলম্বে কার্যকর দেখতে চাই। একইসঙ্গে মতিউর রহমান নিজামি, সালাহউদ্দিন কাদের চৌধুরীসহ সব যুদ্ধাপরাধীর ফাঁসি অবিলম্বে কার্যকর দেখতে ‍চাই। চৌহান বলেন, ‘ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে পাওয়া লাল-সবুজের পতাকা যারা এই ঘৃণ্য যুদ্ধাপরাধীর গাড়িতে দিয়েছিল তাদেরও আমরা বিচার চাই।’

 জুন ১৬,২০১৫

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার