মুগদায় সিলিন্ডার বিস্ফোরণ: স্ত্রী-সন্তানের পর মারা গেলেন স্বামীও

news-image

ঢামেক প্রতিবেদক : রাজধানীর মুগদায় গ্যাস লিকেজ থেকে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর পর দগ্ধ স্বামীও মারা গেছেন। এ নিয়ে ঘটনাটিতে তিনজনের মৃত্যু হলো।

এ বিস্ফোরণের ঘটনায় সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম সুধাংশু (৩৬)। শনিবার (২৭ নভেম্বর) ভোর ৫টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়েছে।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইয়ুব হোসেন বলেন, মুগদায় গ্যাস বিস্ফোরিত হয়ে দগ্ধ চারজনের মধ্যে সুধাংশু শনিবার ভোর ৫টার মারা গেছেন। তার শরীরে ২৫ শতাংশ দগ্ধ ছিল। এর আগে তার স্ত্রী প্রিয়াঙ্কা ও সন্তান অরূপ মারা যায়।

তিনি আরও বলেন, এই ঘটনায় চিকিৎসাধীন রয়েছেন প্রিয়াঙ্কার মা শেফালী (৫৫)। তার শরীরের ৩৫ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থাও আশঙ্কাজনক।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুগদা এলাকা থেকে গ্যাস লিকেজে বিস্ফোরণ হয়ে দগ্ধ চারজন হাসপাতালে আসে। তাদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থা সুধাংশু নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এই ঘটনায় মোট তিনজনের মৃত্যু হলো। শেফালী নামে আরও একজন চিকিৎসাধীন। তার অবস্থাও আশঙ্কাজনক।

গত সোমবার (২২ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর মুগদা মাদবর গলি এলাকার একটি পাঁচতলা ভবনের নিচতলায় রান্না করার সময় গ্যাস লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর এই ঘটনায় দগ্ধ চারজনকে সকাল ৯টার দিকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার