মুখ ও নাকের ‘হোয়াইটহেডস’ দূর করবে টুথপেস্ট

 

 

লাইফস্টাইল ডেস্ক :তৈলাক্ত ত্বকের অতিরিক্ত তেলের কারণে লোমকূপের মুখে ময়লা ও জীবাণু জমে। যা ধীরে ধীরে হোয়াইটহেডসে পরিণত হয়। সাধারণত মুখের টি-জোন ও নাকে হোয়াইটহেডস বেশি হয়। তবে ব্লাকহেডসের মতো হোয়াইটহেডস খালি চোখে দেখা যায় না। এ কারণে এই সমস্যা সহজে দূর করা সম্ভব হয় না।

tp-1-700x336

এ ক্ষেত্রে সপ্তাহে অন্তত একদিন টুথপেস্ট ও লবণ দিয়ে এই অংশগুলোতে স্ক্রাবিং করতে পারেন। যাতে হোয়াইটহেডসের সমস্যা থাকলে তা দূর হয়। কীভাবে এই উপাদান দুটি দিয়ে স্ক্রাবিং করবেন সে সম্বন্ধে পরামর্শ দেওয়া হয়েছে। এক নজরে চোখ বুলিয়ে নিন-

যা যা লাগবে
যেকোনো মিন্ট টুথপেস্ট, লবণ ও বরফ। মিন্ট টুথপেস্ট ত্বকের সংক্রমণ জাতীয় সমস্যার সমাধান করে। আর লবণ ত্বকে প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করে, যা লোমকূপের মুখের ময়লা জীবাণু দূর করে ত্বককে হোয়াটহেডস মুক্ত রাখে।
যেভাবে ব্যবহার করবেন
প্রথমে একটি বাটিতে টুথপেস্টের সঙ্গে লবণ ভালো করে মেশান। এবার এই মিশ্রণ নাকের ওপর লাগিয়ে পাঁচ মিনিট অপেক্ষা করুন। শুকিয়ে গেলে পানি দিয়ে নরম করে হালকা ম্যাসাজ করুন। এবার ভালো করে ধুয়ে নাকের ওপর ও চারপাশ বরফ ঘষে নিন। এতে স্ক্রাবিংয়ের কারণে আপনার ত্বকের খুলে যাওয়া লোমকূপের মুখ বন্ধ হয়ে যাবে। যাতে আপনার নাকের ত্বকের লোমকূপের মুখে ময়লা জমতে না পারে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার