মুক্ত দিবসে রঙিন হলো আমাদের স্কুল

news-image

৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস। এ উপলক্ষে ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ নামে ফেসবুকভিত্তিক একটি সমাজসেবী সংগঠনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের শতাব্দী প্রাচীন অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়কে রঙিন করা হয়েছে। সংগঠনটির এক ঝাঁক তরুণ-তরুণীর অক্লান্ত পরিশ্রমে বিদ্যালয়ের সীমানা প্রাচীরের অন্তত ৬০টি ব্লকে মহান মুক্তিযুদ্ধ, একাত্তরের চিঠি, মুক্তিযোদ্ধাদের ছবি, পাকিস্তানিদের সঙ্গে সম্মুখযুদ্ধের ছবি এঁকে বিদ্যালয়ের সীমানা প্রাচীরকে বিজ্ঞাপনমুক্ত করে রঙিন করে তোলা হয়েছে।মঙ্গলবার সকাল ৮.০৮ মিনিটে ‘রঙিন হবে আমাদের স্কুল’ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।এ উপলক্ষে বিদ্যালয় ‘প্লে গ্রাউন্ডে’ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. মো. আবু সাঈদ, সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন, অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফরিদা নাজনীন প্রমুখ।অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দ মুক্তিযুদ্ধের স্মৃতিকে নতুন প্রজন্মের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে তুলে ধরতে ‘রঙিন হবে আমাদের স্কুল’ কার্যক্রম হাতে নেয়ায় আমরাই ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের সঙ্গে জড়িত সকলকে শুভেচ্ছা জানান।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ‘আমরাই ব্রাহ্মণবাড়িয়া’ সংগঠনের কর্মী কাজল সাহা, রেজাউর রহমান মুন্না, নিরদ রনি, সোলাইমান হোসেন, জেবিন ইসলাম, আদিবা আক্তার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার