মুক্তি পেলেন শিক্ষা কর্মকর্তার গালে থাপ্পড় মারা সেই মেয়র

news-image

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জে গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার গালে থাপ্পড় মারার বহুল আলোচিত ঘটনায় গ্রেপ্তার হওয়া পৌর মেয়র শাহ নেওয়াজ শাহানশাহ জামিনে মুক্তি পেয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জামালপুর জেলা কারাগার থেকে মুক্তি পান তিনি। জামালপুর জেলা দায়রা জজ আদালত মেয়র শাহ নেওয়াজ শাহানশাহ জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসের অনুষ্ঠানমালায় পৌর মেয়রের নাম ৮ নম্বরে ঘোষণা করায় পৌর মেয়র শাহ নেওয়াজ উত্তেজিত হয়ে অনুষ্ঠানের সঞ্চালক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মেহেরুল্লাহর গালে থাপ্পড় মারেন। বিষয়টি অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ছড়িয়ে পড়ায় ঘটনাটি ব্যাপক আলোচিত হয়ে ওঠে।

এ ব্যাপারে শিক্ষা অফিসার মো. মেহেরুল্লাহর করা মামলায় গত ২৩ ডিসেম্বর ঢাকা উত্তরার হোটেল ডি মেরিডিয়ান থেকে মেয়র শাহ নেওয়াজ শাহানশাহ গ্রেপ্তার করে র‌্যাব। এর আগে ১৯ ডিসেম্বর জেলা আওয়ামী লীগ প্রজ্ঞাপন জারি করে ওই মেয়রকে উপজেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকে বহিষ্কার করেন এবং গত ২০ ডিসেম্বর স্থানীয় সরকার মন্ত্রণালয় স্থানীয় সরকার বিভাগ তাকে পৌর মেয়রের পদ থেকে সাময়িক বরখাস্ত করে।

জামিনে মুক্তি পেয়ে মেয়র শাহ নেওয়াজ শাহানশাহ দেওয়ানগঞ্জ বাজার, বেলতলী বাজারসহ পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শোভাযাত্রা করেন এবং তার ভক্ত অনুসারীদের নিয়ে পৌরবাসীর সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাতও করেন। পৌরবাসীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পৌর মেয়র শাহ নেওয়াজ শাহানশাহ বলেন, ‘আমি গণমানুষের নেতা। জনগণ আমাকে ভালোবাসে। জনগণ আমার পাশে থাকলে রাজনৈতিক প্রতিপক্ষ আমার কিছুই করতে পারবে না। ঘটনাটিতে আমি প্রতিহিংসার স্বীকার।’

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার