মুক্তির অপেক্ষায় আমিন ও পপির সিনেমা

news-image

বিনোদন প্রতিবেদক : ২০১৮ সালের ফেব্রুয়ারি মাসের কথা। এফডিসিতে বর্ণাঢ্য মহরতের মধ্য দিয়ে শুরু হয়েছিল সাদেক সিদ্দিকীর ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমার কাজ। প্রধান চরিত্রে আমিন খান ও পপি। আরও ছিলেন শিরীন শিলা, ইমন, সাগর সিদ্দিকী, রিপা প্রমুখ।

শুরুতে সিনেমাটির প্রযোজনায় ছিল এটিএন মাল্টিমিডিয়া। ওই সময় এটিএন বাংলার চেয়ারম্যান মাহফুজুর রহমানকে মেকআপ করিয়ে দিয়েছেন পপি, এমন একটি বিষয়ে বিতর্কের সৃষ্টি হয়। এরপর প্রযোজনা প্রতিষ্ঠান চেয়েছিল পপিকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে সিনেমাটি নির্মাণ করতে। কিন্তু আপত্তি করেন নির্মাতা সাদেক সিদ্দিকী। তাই সিনেমাটির প্রযোজনা থেকে সরে দাঁড়ায় এটিএন।

পরে অনেকটা চ্যালেঞ্জ নিয়েই ডাইরেক্ট অ্যাটাকের কাজ শেষ করেন নির্মাতা। সম্প্রতি সেন্সর ছাড়পত্র পেয়েছে সিনেমাটি। সাদেক সিদ্দিকী বলেন, ‘সিনেমাটি আমার একটি স্বপ্নের প্রজেক্ট। সেন্সর বোর্ডের সবাই সিনেমার গল্প, নির্মাণশৈলী ও শিল্পীদের অভিনয়ের প্রশংসা করেছেন। করোনা-পরবর্তী মন্দাবাজার আর সিনেমার মুক্তির জন্য পর্যাপ্ত প্রস্তুতি নিতে না পারায় হলে মুক্তি দিতে পারিনি। মাসখানেকের মধ্যে ভালো সময় দেখে সিনেমাটি মুক্তি দিতে চাই।’

এ সিনেমায় অভিনয় প্রসঙ্গে পপির ভাষ্য ছিল এমন, ‘আমাকে কেন্দ্র করেই এ সিনেমার গল্প। চরিত্রটি ফুটিয়ে তোলার জন্য শতভাগ চেষ্টা করেছি।’

অনেক দিন থেকেই অন্তরালে আছেন পপি। সিনেমার কাজ তো দূরের কথা, সোশ্যাল মিডিয়ায়ও পাওয়া যায় না তাঁকে। চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের আগে জায়েদ খানের বিরুদ্ধে ভিডিও বার্তা প্রকাশ করেছিলেন পপি। এরপর আবারও চলে গেছেন অন্তরালে। গুঞ্জন ছড়িয়েছে, তিনি গোপনে বিয়ে করেছেন, একটি পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার