মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে শাহবাগ ফের অবরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : মুক্তিযোদ্ধার সন্তানরা সরকারি চাকরিতে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহালের দাবিতে ফের রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের ব্যানারে শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সর্বশেষ রাত ৯টা পর্যন্ত ওই রুটে যান চলাচল বন্ধ রয়েছে।

আন্দোলনকারীরা জানান, সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষা ছিল আজ। পরীক্ষা শেষে মুক্তিযোদ্ধা সন্তান ও প্রজন্মের শিক্ষার্থীরা শাহবাগ জাদুঘরের গেট ও পাবলিক লাইব্রেরির সামনে সমবেত হন। এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়।

মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক এএসএম আল সনেট বলেন, ‘আমাদের দাবি একটাই। ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল করতে হবে। পুনর্বহাল না করা পর্যন্ত আন্দোলন চলবে।’

সরেজমিনে দেখা যায়, ‘৩০ শতাংশ কোটা পুনর্বহাল চাই’, ‘স্বঘোষিত রাজাকারের বাচ্চাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই’, ‘যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী নয়, এই দেশ তাদের জন্য না’, ‘সরকারি সব চাকরিতে ৩০ শতাংশ কোটা চাই’, ‘মুক্তিযুদ্ধের বাংলায় রাজাকারদের ঠাঁই নাই’, ‘৭৫ থেকে ৯৬, ২১ বছরের কোটার হিসাব চাই’ ইত্যাদি লেখা ব্যানার-প্ল্যাকার্ড নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে তারা স্লোগান দিচ্ছেন।

শাহবাগ মোড়ে যান চলাচল স্বাভাবিক করতে আন্দোলনকারীদের প্রতি শাহবাগ থানা পুলিশ অনুরোধ করলেও সে অনুরোধে তারা সারা দেননি।

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাইখ আতিকুর বাবু বলেন, মন্ত্রিপরিষদের কোটা বাতিলের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার দাবিতে আমরা অনড়। আমাদের দাবি হচ্ছে, ৩০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখা, মুক্তিযোদ্ধা পরিবারের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা এবং মুক্তিযোদ্ধা পরিবারের জন্য সুরক্ষা আইন, রাজাকারের সন্তানদের সরকারি চাকরিতে নিয়োগ না দেয়া ও তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা।

শাহবাগ থানার ডিউটি অফিসার সামিউল বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৬টা থেকে তারা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন। আমাদের অনুরোধ তারা রাখছেন না।’ আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার