মুক্তিযুদ্ধের প্রামাণ্যচিত্র ‘একটি পতাকার জন্ম’

530a3514a77ce-Untitled-2ফরাসি সাংবাদিক ফিলিপ আলফনসঁ ১৯৭১ সালের মার্চের দিনগুলোতে সংবাদ সংগ্রহের জন্য ছিলেন ঢাকায়। তিনি ওই সময় মার্চের অসহযোগ আন্দোলন যেমন প্রত্যক্ষ করেছিলেন, তেমনি ২৫ মার্চের অগ্নিজ্বালা ঢাকাও দেখেছিলেন। ধারণ করেন মুক্তিযুদ্ধের প্রাথমিক জনপ্রতিরোধের ছবি। পরে ঢাকা থেকে তিনি কলকাতা চলে যান। সেখান থেকে কুষ্টিয়া, মেহেরপুর, যশোরের মুক্তাঞ্চলে প্রবেশ করেছিলেন ফিলিপ আলফনসঁ। তিনি কুমিল্লার মুক্তাঞ্চলের ছবিও ধারণ করেন।

৪২ বছর পর প্যারিস প্রবাসী বাঙালি প্রকাশ চন্দ্র রায় সাংবাদিক ফিলিপ আলফনসঁর সঙ্গে যোগাযোগ করেন। ওই সময় ফিলিপ আলফনসঁর সংগৃহীত ঐতিহাসিক ফুটেজগুলো নিয়ে এবার তৈরি হলো প্রামাণ্যচিত্র ‘একটি পতাকার জন্ম’। প্রযোজনা করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর ও ফ্রান্স-বাংলাদেশ ইকনোমিক চেম্বার, প্যারিস।

আজ বিকেল চারটায় জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে প্রামাণ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হবে। জানা গেছে, এই প্রদর্শনীতে উপস্থিত থাকবেন ফিলিপ আলফনসঁ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার