মিয়ানমারে বাংলাদেশের প্রতিনিধিদল

news-image

মিয়ানমারের জলসীমায় উদ্ধার হওয়া ২০৮ অভিবাসীর পরিচয় শনাক্ত করতে বিজিবির ১১ সদস্যের প্রতিনিধিদল মিয়ানমার গেছে।আজ রোববার ( ২৪ মে ) সকালে টেকনাফ স্থলবন্দর দিয়ে তাঁরা রওনা দেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন বিজিবির কক্সবাজার সেক্টরের কমান্ডার কর্নেল খালেকুজ্জামান। কক্সবাজারে বিজিবির ১৭ ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম খন্দকার জানান, মিয়ানমারের জলসীমায় শুক্রবার সে দেশের নৌবাহিনী ভাসমান ২০৮ অভিবাসীকে উদ্ধার করে।

মিয়ানমারের দাবি, এদের অধিকাংশই বাংলাদেশি নাগরিক। সেই দাবির পরিপ্রেক্ষিতে বাংলাদেশিদের পরিচয় শনাক্ত করতে বিজিবির ১১ সদস্যের প্রতিনিধিদল মিয়ানমার গেছে। দুপুরে মিয়ানমারের মংডুর অভিবাসন কার্যালয়ে দুই পক্ষের পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

পতাকা বৈঠক শেষে অভিবাসীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল সাইফুল।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার