মিস ইন্ডিয়া হলেন রাজস্থানের নন্দিনী গুপ্তা

news-image

অনলাইন ডেস্ক : মিস ইন্ডিয়া ২০২৩-এর বিজয়ী হয়েছেন রাজস্থানের নন্দিনী গুপ্তা। শনিবার রাতে একটি জমকালো অনুষ্ঠানে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর মুকুট পরিয়ে দেওয়া হয় নন্দিনীকে।

একই সঙ্গে ফেমিনা মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ২০২৩-এর প্রতিযোগীতায় দিল্লির শ্রেয়া পুঞ্জা প্রথম রানারআপ এবং মণিপুরের থাউনাওজাম স্ট্রেলা লুওয়াং দ্বিতীয় রানার আপ হয়েছেন।

জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য ৭১তম মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় ভারতকে প্রতিনিধিত্ব করবেন নন্দিনী গুপ্তা।

১৯ বছর বয়সী নন্দিনী গুপ্তা রাজস্থানের কোটা অঞ্চলের মেয়ে। তিনি বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে পড়াশোনা করছেন।

এক সাক্ষাৎকারে নন্দিনী জানায়, তার জীবনে সবচেয়ে প্রভাবশালী ব্যক্তি হচ্ছে ভারতের বিখ্যাত ব্যবসায়ী রতন টাটা। তিনি মানবতার জন্য সবকিছু করেন এবং তার আয়কৃত বেশির ভাগ অর্থ দাতব্য প্রতিষ্ঠানে দান করেন।

তিনি আরও জানান, প্রিয়াঙ্কা চোপড়ার সৌন্দর্য্য ও তার অসংখ্য কৃতিত্বপূর্ণ কাজও তাকে অনুপ্রাণিত করে।

এছাড়া মিস ইন্ডিয়ার ৫৯ তম আয়োজনে পারফরম্যান্স করেন কার্তিক আরিয়ান এবং অনন্যা পান্ডে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মনীশ পল এবং ভূমি পেডনাকার।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান