মিষ্টি আলু হৃদরোগের ঝুঁকি কমায়

news-image

স্বাস্থ্য ডেস্ক : মিষ্টি আলু শুধু খেতেই সুস্বাদু নয়, এতে রয়েছে নানা পুষ্টিগুণ। আমাদের শরীরে প্রতিদিন যে পরিমান ভিটামিন এ দরকার তার প্রায় সবটুকুই মিষ্টি আলুতে পাওয়া যায়।

মিষ্টি আলুতে প্রচুর পরিমানে আঁশ ও পটাশিয়াম আছে। সাধারণ আলুর চেয়ে এতে বেশি পরিমান প্রাকৃতিক চিনি রয়েছে। কিন্তু তা মোটেও ক্ষতিকর নয়। বরং মিষ্টি আলু ডায়বেটিস রোগীদের জন্য দারুন উপকারী। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। মিষ্টি আলুতে খুবই কম পরিমান ক্যালরি থাকে। এটি খেলে তাই ওজন বাড়ার সম্ভাবনা থাকে না।

মিষ্টি আলু উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রনে সাহায্য করে। এতে প্রচুর পরিমানে আঁশ থাকায় এটি কোষ্ঠকাঠিন্য রোধ করতে সহায়তা করে।

গবেষণায় দেখা গিয়েছে, মিষ্টি আলু স্থূলতার ঝুঁকি কমায়। এছাড়া এটি হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করে। এটি শরীরে শক্তি জোগায়। কাজে-কর্মেও গতি আসে। এছাড়া মিষ্টি আলুতে প্রচুর পরিমানে বিটা ক্যারোটিন, ভিটামিন সি, ভিটামিন বি ৬ সহ শরীরের নানা প্রয়োজনীয় পুষ্টি উপাদান থাকে।

মিষ্টি আলুতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে।এটি বাতের ব্যথা,হাড়ের ব্যথা,অ্যাজমা এবং ত্বক কুচকে যাওয়া রোধ করে। এটি স্তন ও ফুসফুসের ক্যানসার প্রতিরোধেও সাহায্য করে।

মিষ্টি আলুতে থাকা ভিটামিন এ দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। প্রতিদিন দুই-তিনটি মিষ্টি আলু খেলে বয়সজনিত দৃষ্টিশক্তি খারাপ হওয়ার ঝুঁকি কমে যায়।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার