মিরাজের দুর্দান্ত ব্যাটিংয়ে ভারতকে হারাল বাংলাদেশ

news-image

স্পোর্টস ডেস্ক : মেহেদী হাসান মিরাজের অবিশ্বাস্য ব্যাটিং ও শেষ উইকেট জুটিতে মোস্তাফিজুর রহমানকে নিয়ে ৫১ রানের অপরাজিত জুটিতে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ভারতকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা।

প্রথমে ব্যাট করতে নামা ভারত সাকিব আল হাসান ও বাংলাদেশি বোলারদের তোপে মাত্র ১৮৬ রানে অলআউট হয়। জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশও ধুঁকতে থাকে। যেখানে ১৩৬ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে বসে। তবে শেষের ব্যাটার মোস্তাফিজকে নিয়ে ‍যুদ্ধ চালিয়ে যান মিরাজ। দারুণ ব্যাটিং করে শেষ পর্যন্ত জয় নিশ্চিত করেন।

রোববার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ।

১৮৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। দীপক চাহারের বলে রোহিত শর্মাকে শূন্য রানে ক্যাচ দেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। এরপর মোহাম্মদ সিরাজের বলে আনামুল হক ১৪ রানে ফেরেন। তবে সাকিব আল হাসানের সঙ্গে তৃতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন তামিম ইকবালের অনুপস্থিতিতে নেতৃত্ব পাওয়া লিটন দাস।

তবে ভালো ব্যাটিং করলেও ওয়াশিংটন সুন্দরের বলে আউট হন লিটন। ৬৩ বলে ৪১ রান করেন এই তারকা। সুন্দরের দ্বিতীয় শিকার হয়ে ফেরেন ২৯ রান করা সাকিব। এরপর দ্রুতই মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন আউট হলে বিপদে পড়ে বাংলাদেশ। শেষ দিকে এবাদত হোসেন ও হাসান মাহমুদও শূন্য রানে মাঠ ছাড়েন।

তবে মোস্তাফিজকে নিয়ে হাল ধরেন মিরাজ। ৪১ বলে এই জুটি ৫১ রানের দুর্দান্ত ইনিংস খেলে। মিরাজ ৩৯ বলে ৪টি চার ও ২টি ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন। মোস্তাফিজ ১১ বলে ১০ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

ভারতীয় বোলারদের মধ্যে মোহাম্মদ সিরাজ ৩টি উইকেট পান। ২ উইকেট দখল করেন কুলদীপ সেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে মিরাজ, সাকিব, এবাদত তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় ভারত। লোকেশ রাহুল ছাড়া সেভাবে কেউই দাঁড়াতে পারেননি। রাহুল ৭০ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৭৩ করে এবাদতের শিকার হন।

বাংলাদেশের অলরাউন্ডার সাকিব ১০ ওভারে ৩৬ রানে ৫টি উইকেট পান। ৪ উইকেট দখল করেন এবাদত। বাকি একটি উইকেট নেন মিরাজ। ব্যাটে-বলে দারুণ করে ম্যাচ সেরা হন মিরাজ।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার