মিরপুরে জামায়াতের ঝটিকা মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : সরকারের নেওয়া নতুন ধর্মহীন শিক্ষানীতি বাতিল করে সকল স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করা এবং ঈদের আগে কারাবন্দী আলেম-উলামাসহ জাতীয় নেতাদের নিঃশর্ত মুক্তির দাবি’তে ঝটিকা মিছিল করেছে জামায়াতে ইসলামী মহানগর উত্তর শাখা। আজ মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর-১ এর ওভার ব্রিজ থেকে শুরু হয়ে মিছিলটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে বাংলা কলেজের সামনে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

সমাবেশে ঢাকা মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, সরকার দেশ থেকে ইসলামী মূল্যবোধ ধ্বংস করে জাতিকে ধর্মবিমুখ করার জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সে ষড়যন্ত্রের অংশ হিসেবে আলেম-উলামাদের ওপর নির্যাতনসহ মাধ্যমিক স্তর পর্যন্ত ধর্মীয় শিক্ষা ঐচ্ছিক করে ধর্মহীন শিক্ষানীতি প্রণয়ন করা হয়েছে। সরকারের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নতুন প্রজন্ম ধর্মবিমুখ ও মূল্যবোধহীন হয়ে পড়বে।

তিনি অবিলম্বে সরকারের নেওয়া নতুন শিক্ষানীতি বাতিলের দাবি জানান। এ ছাড়া সকল স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করে নতুন শিক্ষানীতি প্রণয়ন ও ঈদের আগেই কারাবন্দী আলেম-উলেমাদের নিঃশর্ত মুক্তি দাবি করেন। অন্যথায় বিষয়টি রাজপথেই ফয়সালা করার হুমকি দেন এই জামায়াত নেতা।

সমাবেশে আরও অংশ নেন ঢাকা মহানগর উত্তরের সম্পাদক ড. মুহাম্মদ রেজাউল করিম, জামায়াত নেতা লস্কর মোহাম্মদ তসলিম, মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক, জিয়াউল হাসান, ইয়াছিন আরাফাত, জামাল উদ্দীন, নাসির উদ্দীন, মুহিবুল্লাহ, আব্দুল মান্নান, মিজানুল করীম, আব্দুল মতিন খান, ডা. মাঈন উদ্দিন, ছাত্রনেতা জাহাঙ্গীর, সাব্বির প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান