মিরপুরে চালের আড়তে ভোক্তা অধিকারের অভিযান

news-image

নিউজ প্রতিবেদক : বাজারে চালের দাম নিয়ন্ত্রণ ও অবৈধভাবে মজুত ঠেকাতে অভিযান চালাচ্ছে সরকারের বিভিন্ন টিম ও প্রশাসন। এরই ধারাবাহিকতায় রাজধানীর মিরপুরে শাহ স্মৃতি মার্কেটের পাইকারি চালের আড়তে অভিযান কার্যক্রম শুরু করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (১ জুন) দুপুর সাড়ে ১২টায় এ অভিযান শুরু হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক বিকাশ চন্দ্রের নেতৃত্বে শুরুতেই মেসার্স তাইয়্যেবা রাইস এজেন্সি নামের একটি আড়তে অভিযান চালানো হয়। সেখানে সরকারের বেঁধে দেওয়া দামের চেয়ে অতিরিক্ত দামে চাল বিক্রির রশিদ খুঁজে পান দায়িত্বরত ম্যাজিস্ট্রেট। এ বিষয়ে দোকান মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অভিযান বিষয়ে জানতে চাইলে বিকাশ চন্দ্র জাগো নিউজকে বলেন, মিরপুর ১ নম্বর এলাকার একটি বাজারে চালের আড়তে দুপুর থেকে আমাদের অভিযান শুরু হয়েছে। পাইকারি দোকানগুলোতে চালের অতিরিক্ত দাম রাখা হচ্ছে কি না সে বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে দোকানের বৈধ লাইসেন্স বা অনুমোদন রয়েছে কি না, তা-ও দেখা হচ্ছে।

তিনি বলেন, তাইয়্যেবা রাইস এজেন্সিতে অভিযান চালিয়ে দেখা গেছে, যেসব চালের দাম বেশি সেগুলোর দাম লেখা হয়নি। সে কারণে এ দোকানে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

দোকানটির মালিক আতিকুর রহমান জাগো নিউজকে বলেন, আমরা বেশি দামে চাল কিনলেও অতিরিক্ত দামে বিক্রি করছি না। মূল্যতালিকায় কয়েকটি চালের দাম উল্লেখ করা হয়নি, এটি আমাদের ভুল ছিল। এ অপরাধে আমাদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এতো ছোট অপরাধে জরিমানা বেশি করা হয়েছে বলে অভিযোগ এ ব্যবসায়ীর।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশের পর চালের দাম নিয়ন্ত্রণে মাঠে নেমেছে প্রশাসন। এরই ধারাবাহিকতায় অবৈধ মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালাতে খাদ্য মন্ত্রণালয়ের গঠিত আটটি টিম গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে।

ওইদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান শুরুর খবর পেয়ে পালিয়ে যান রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেটের চাল ব্যবসায়ীরা। জরিমানা এড়াতে তারা এ পন্থা বেছে নেন বলে জানান কৃষি মার্কেটের পাইকারি চালবাজার মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ মনিরুল ইসলাম মন্টু।

এদিকে অবৈধভাবে চালের মজুতদারদের বিরুদ্ধে অভিযান চালাতে খাদ্য মন্ত্রণালয় থেকে দেশের সব জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর নির্দেশনা দেওয়া হচ্ছে।

বোরোর ভরা মৌসুমে চালের দামের ঊর্ধ্বগতির প্রেক্ষাপটে গত সোমবার খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার জানিয়েছেন, ভোক্তাকে স্বস্তি দিতে প্রয়োজনে শুল্ক কমিয়ে চাল আমদানি করবে সরকার।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার