মিয়ানমারের সেনাদের শিগগিরই ফেরত পাঠানো হবে : পররাষ্ট্রমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে আশ্রয় নেওয়া মিয়ানমারের সেনাদের খুব শিগগিরই ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ। তবে দিনক্ষণ এখনো ঠিক করা হয়নি বলে জানান তিনি।

নৌপথেই এই সেনাদের মিয়ানমারে পাঠানো হবে। পাশাপাশি রাখাইনের রাজধানী সিত্তে থেকে বাংলাদেশ কনসুলেটের কূটনীতিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতে প্রথম দ্বিপাক্ষিক সফর শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে মন্ত্রী এসব কথা বলেন।

অভ্যন্তরীণ সংঘাতের জেরে বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু সীমান্তে মিয়ানমার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুই বাংলাদেশি নিহত হয়েছেন, যা একেবারে অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন হাছান মাহমুদ।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান