মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করে ঢাকার তীব্র প্রতিবাদ

news-image

নিজস্ব প্রতিবেদক : বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে একের পর এক গোলাবারুদ ও আক্রমণের ঘটনায় ঢাকায় মিয়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ।

রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার অণু বিভাগের ভারপ্রাপ্ত মহাপরিচালক নাজমুল হুদার দপ্তরে তলব করা হয়।

সূত্রে জানা যায়, বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের একের পর এক গোলাবারুদ ও আক্রমণের ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করা হয়। এসময় রাষ্ট্রদূত অং কিউ মোয়ের কাছে ঘটনার ব্যাখ্যা চাওয়া হয়।

এ নিয়ে এক মাসের মধ্যে চতুর্থ দফায় তলব করা হলো মিয়ানমারের রাষ্ট্রদূতকে।

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির তুমব্রু কোনারপাড়া সীমান্তে শুক্রবার (১৬ সেপ্টেম্বর) রাতে মিয়ানমার সেনাবাহিনীর ছোড়া চারটি মর্টার শেল এসে পড়ে। এতে শূন্যরেখার রোহিঙ্গা ক্যাম্পের এক যুবক নিহত হন। আহত হন রোহিঙ্গা শিশুসহ পাঁচজন।

এর আগে, বাংলাদেশের মধ্যে মিয়ানমারের ছোড়া মর্টার শেল পড়লে রাষ্ট্রদূতকে ডেকে এনে প্রতিবাদ করা হয়। কিন্তু এরপরও মিয়ানমার সীমান্তে মর্টার শেল ছোড়া অব্যাহত রেখেছে।

গত ৯ সেপ্টেম্বর মিয়ানমার ভূখণ্ডে থেকে ছোড়া একটি গুলি বাংলাদেশ সীমান্তের তুমব্রু এলাকায় এসে পড়ে। তার আগে, ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে।

গত ২৮ আগস্ট মিয়ানমার থেকে ছোড়া দুটি মর্টারশেল বান্দরবানের ঘুমধুম এলাকায় এসে পড়ার ঘটনায় পরদিন ২৯ আগস্ট দেশটির রাষ্ট্রদূতকে তলব করে কড়া প্রতিবাদ ও তীব্র নিন্দা জানায় বাংলাদেশ।

ওই সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সাংবাদিকদের বলেছিলেন, মিয়ানমারের রাষ্ট্রদূতকে আমরা ডেকেছি। একটা মৌখিক নোটের মাধ্যমে কড়া প্রতিবাদ জানানো হয়েছে। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান