মিমির মনের বয়স এখনও বাড়েনি

news-image

বিনোদন ডেস্ক : টালিউডের তুমুল জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী। অভিনয়ের বাইরে একজন সংসদ সদস্য হিসেবেও বেশ সুনাম রয়েছে এই নায়িকার। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সরব মিমি।

বিভিন্ন ঘটনা এমনকি ব্যক্তিগত নানা বিষয় সোশ্যাল মিডিয়ায় ভক্তদের সঙ্গে শেয়ার করে থাকেন নায়িকা। এবার শুটিংয়ে গিয়ে কিছু শিশুর সঙ্গে খেলায় মেতে উঠলেন ‘যোদ্ধা’ খ্যাত এ অভিনেত্রী।

ছবিতে দেখা যাচ্ছে, গাছে দড়ি ঝুলিয়ে টায়ার বাঁধা, আর ঝুলন্ত টায়ারের মধ্যে বসে দোল খেতে শুরু করেন মিমি। আর সেখানে তাকে ঘিরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বেশ কয়েকজন শিশুকে।

ছবির ক্যাপশনে মিমি লিখেছেন, আমার অন্তরের শিশু মনের বয়স এখনও বাড়েনি। যারা আমায় চেনেন, তারা এটা খুব ভালো করেই জানেন।

সম্প্রতি বোলপুরে একটি ছবির শুটিংয়ে গিয়েছিলেন মিমি। সেখানে থাকা অবস্থায় কাজের ফাঁকে গ্রাম-বাংলার মেঠো সুরে নিজেকে মেলে ধরেন নায়িকা। জায়গাটির সঙ্গে মিশে যান মিমি। এ সময় স্থানীয় শিশুদের সঙ্গে নিজের ছেলে বেলায় হারিয়ে যান তিনি।

শিগগিরিই অরিন্দম শীলের ‘খেলা যখন’ নামে একটি ছবিতে দেখা যাবে মিমিকে। এরই মধ্যে ছবির শুটিং শুরু হয়েছে। নায়িকার বিপরীতে রয়েছেন হালের আলোচিত অভিনেতা অর্জুন চক্রবর্তী।

এদিকে আগামী ১০ অক্টোবর মিমির ‘বাজি’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। এতে তার বিপরীতে রয়েছেন আরেক জনপ্রিয় নায়ক জিৎ।

২০১৬ সালে মুক্তি পায় দক্ষিণী সুপারস্টার জুনিয়র এনটিআর ও রকুলপ্রীত সিং অভিনীত তেলেগু ছবি ‘নান্নাকু প্রেমাথু’। সেই গল্প অবলম্বনেই নির্মিত হয়েছে ছবিটি। এটি পরিচালনা করেছেন অংশুমান প্রত্যুষ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার