মা হারা ছাগল ছানার প্রতি গাভীর বিরল ভালোবাসা

news-image

রংপুর ব্যুরো : রংপুরের গঙ্গাচড়ায় ৯ মাস ধরে মা হারা এক ছাগলের বাচ্চাকে নিজের দুধ খাওয়াচ্ছে একটি গাভি। ঘটনাটি রীতিমতো মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এ কারণে ছাগলের প্রতি গাভির বিরল এই ভালোবাসার দৃশ্যটি এক নজর দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছে মানুষ।

ঘটনাটি গঙ্গাচড়া উপজেলার গঙ্গাচড়া সদর ইউনিয়নের মেডিকেল পাড়ায়। সেখানকার প্রয়াত ইমদাদুল হক মিলনের বাড়িতে মায়ার বাঁধনে থাকা ছাগল ও গাভির দেখা মিলবে।
জানা গেছে, ছাগলটির মা বাচ্চা প্রসবের পর মারা যান। এরপর থেকে এতিম ছাগল ছানাকে বাঁচাতে গাভির দুধ খাওয়ানো শুরু করেন মেহেরুন নেছা চায়না। দুধ খেতে দেওয়া ওই গাভির নিজেরও বাচ্চা (বাছুর) রয়েছে। মেহেরুন অবুঝ এ প্রাণি দুটিকে আদর করে নামও দিয়েছেন। ছাগলের বাচ্চার নাম রবি, আর গাভির বাচ্চার নাম বাহাদুর। ওই নামে ডাক দিলেই ছুটে আসে ছাগল ও গাভির বাচ্চা।

প্রয়াত মিলনের স্ত্রী মেহেরুন নেছা চায়না জানান, এখন আর ধরে নিয়ে গিয়ে ছাগলের বাচ্চাকে গাভির দুধ খাওয়াতে হয় না। ছাগলের বাচ্চাকে নিজের সন্তানের মতো করেই দুধ খেতে দেন মা গাভি। শুরুতে বিরক্তবোধ থাকলেও এখন তা আর নেই।

তিনি আরও জানান, ছাগলের বাচ্চার বয়স ৯ মাস হতে চলেছে। আর গাভির বাচ্চাটির বসয় ১০ মাসের কাছাকাছি। এখন ছাগলের বাচ্চাটা ক্ষুধা পেলেই গাভির কাছে দুধ খেতে ছুটে যায়। কোনো বাধা ছাড়াই গাভিও দুধ খেতে দেয়। গাভির দুধ খেয়ে ছাগলের বাচ্চাটি বড় হচ্ছে।

গঙ্গাচড়ার স্থানীয় বাসিন্দা আব্দুল বারী স্বপন বলেন, গরু-ছাগল আলাদা জাত হলেও এই বাচ্চা দুটির মধ্যে বেশ ভাবও রয়েছে। যেন একই মায়ের দুই সন্তান। গাভির দুধ পান করে ছাগলের বাচ্চা বড় হওয়ার দৃশ্য খুব কমই চোখে পড়ে। এটা ছাগলের প্রতি গাভির বিরল মায়া।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান