মা হতে যাচ্ছেন গওহর খান

news-image

বিনোদন ডেস্ক : বছরের শেষ সময়ে আরও একটি সুখবর এলো শোবিজ অঙ্গন থেকে। এবার সুখবর দিলেন গওহর খান। মাস দুয়েক আগেই ইঙ্গিত দিয়েছিলেন অভিনেত্রী। অবশেষে মা হওয়ার খবর জানালেন বিগ বস বিজয়ী এই তারকা। আগামী ২৫ ডিসেম্বর গওহর খান ও জায়েদ দরবারের দ্বিতীয় বিবাহবার্ষিকী, তার আগেই দু’জনই জানালেন, গওহর খান মা হচ্ছেন।

স্বামীর সঙ্গে নিজের একটি অ্যানিমেটেড ভিডিও শেয়ার করেছেন এই অভিনেত্রী। আর ক্যাপশন দিয়েছেন, ‘আপনাদের সবার ভালবাসা এবং প্রার্থনা চাই। মাশা আল্লাহ!’ সঙ্গে উর্দুতেও এক লাইন লিখেছেন গওহর। অভিনেত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন দিয়া মির্জা, কিশোর মার্চেন্ট, জলসিন মাতারু, সোফি চৌধুরী, কৃতি খরবন্দা থেকে গৌতম রোডে, করণ মেহরাসহ অনেকেই।

এর আগে, গত সেপ্টেম্বরেই নিজের আগামী পরিকল্পনার কথা জানাতে গিয়ে গওহর বলেছিলেন, ‘আমি মা হতে চাই। আশা করি, খুব শিগগির সেটা হবে। আমি কোনো কিছু নিয়েই বিশেষ পরিকল্পনা করি না। যা হওয়ার, তা হবে।’

উল্লেখ্য, ইন্ডাস্ট্রিতে প্রায় দুই দশক কাটিয়ে ফেলেছেন গওহর। টেলিভিশন থেকে শুরু করে বড় পর্দা, ওটিটি— সব ক্ষেত্রেই তাঁর অবাধ বিচরণ। অভিনেত্রীর লাভ জীবন নিয়েও কম আলোচনা হয়নি একটা সময়। পরিচালক সাজিদ খানের সঙ্গে সম্পর্কে ছিলেন গওহর, পরবর্তী সময়ে অভিনেতা কুশল টন্ডনের সঙ্গে গওহরের প্রেমও কারো অজানা ছিল না। তবে পরিণতি পায়নি সেইসব সম্পর্ক। শেষে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার জায়েদ দরবারকেই নিজের জীবনসঙ্গী হিসেবে বেছে নেন গওহর খান।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান