মায়ের সামনে কিশোরীকে ধর্ষণচেষ্টা, বাধা দেওয়ায় মারধর

news-image

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলায় কিশোরীকে ধর্ষণ চেষ্টার সময় বাধা দেওয়ায় মা-মেয়ে দুজনকেই মারধর করার অভিযোগ উঠেছে এক বখাটের বিরুদ্ধে। আহত কিশোরী ও তার মাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত বখাটে রুহুল আমিন উপজেলার কুকুয়া গ্রামের আব্দুল আজিজ মিয়ার ছেলে।

কিশোরী ও তার মায়ের সঙ্গে কথা বলে জানা যায়, বখাটে রুহুল আমিন দীর্ঘদিন ধরে মেয়েটিকে উত্যক্ত করে আসছিল। গতকাল বৃহস্পতিবার সকালে মেয়েটি তার মায়ের সঙ্গে আমতলীতে নানাবাড়িতে বেড়াতে যায়। সেখান থেকে রাত ৮টার দিকে বাড়ি ফেরার পথে পৌর শহরের সবুজবাগ এলাকায় তাদের পথ আটকে কিশোরীকে ধর্ষণের চেষ্টা করে রুহুল আমিন। এ সময় মেয়েটির মা বাধা দিলে তাদের দুজনকেই বেধড়ক মারধর করে আহত করে রুহুল আমিন ও তার সহযোগীরা।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান