মায়ের কবরের পাশে চিরশায়িত অমিত হাবিব

news-image

জেলা প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সম্পাদক সাংবাদিক অমিত হাবিব।

শুক্রবার (২৯ জুলাই) রাত সাড়ে আটটার দিকে উপজেলার কাজীড়বেড় গ্রামে তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এসময় পরিবারের সদস্যসহ আশপাশের এলাকার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১০টায় রাজধানীর বাংলামোটরে দেশ রূপান্তর কার্যালয়ের নিচে প্রথম জানাজা শেষে বেলা সোয়া ১১টার দিকে সাংবাদিক অমিত হাবিবের মরদেহ জাতীয় প্রেস ক্লাবে আনা হয়। বেলা ১১টা ৪২ মিনিটে প্রেস ক্লাবের টেনিস গ্রাউন্ডে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তরের সম্পাদক সাইফুল আলম, ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সমকালের সম্পাদক মোজাম্মেল হোসেন, ডিবিসি সম্পাদক ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান, সহ-সভাপতি হাসান হাবীব ছাড়াও বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, জ্যেষ্ঠ সাংবাদিক, সাংবাদিক নেতা, রাজনৈতিক নেতা এবং তার সহকর্মীরা অংশ নেন। জানাজা শেষে তার মরদেহে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের সাংবাদিকরা।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দিনগত রাত ১১টা ১৫ মিনিটে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে মারা যান সাংবাদিক অমিত হাবিব। তার বয়স হয়েছিল ৫৯ বছর। ১৯৬৩ সালের ২৩ অক্টোবর সীমান্তবর্তী কাজীরবেড় গ্রামে জন্ম প্রথিতযশা এ সাংবাদিকের।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান