মায়ের কবরেই শায়িত হবেন গাজী মাজহারুল আনোয়ার

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্ব গাজী মাজহারুল আনোয়ারকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে। তার ছেলে সরফরাজ আনোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, আগামীকাল সোমবার বেলা ১১টায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ প্রথমে কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সেখান থেকে এফডিসিতে প্রথম জানাজার পর বনানীতে দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে মা খোদেজা বেগমের কবরেই শায়িত হবেন দেশবরেণ্য এই উজ্জ্বল নক্ষত্র।

এর আগে তার মৃত্যুসংবাদ পেয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ছুটে যান ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তার পাশাপাশি গুণী এই শিল্পীকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।

৭৯ বছর বয়সী এই গুণী শিল্পী দীর্ঘদিন ধরেই ক্রনিক গ্যাসের সমস্যায় ভুগছিলেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান