মাহি-পরীরা সংসার সামলাচ্ছেন, আমি এখনও কাজ করছি : আঁচল

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির জনপ্রিয় বেশ পরিচিত জুটি ছিলেন বাপ্পি চৌধুরী ও আঁচল। এরপর বাপ্পী-আঁচল জুটি বেঁধে প্রেম প্রেম পাগলামি, গুণ্ডা দ্য টেরোরিস্ট, সুলতানা বিবিয়ানা, দাগ হৃদয়েসহ মোট আটটি ছবিতে অভিনয় করেছেন।

বছর চারেক আগে থেকে বাপ্পী-আঁচল আর একসঙ্গে কাজ করেন না। দুজনেই আলাদাভাবে অন্যদের সঙ্গে সিনেমা করছেন। বাপ্পী একের পর এক অপু বিশ্বাস, অধরা খান, জাহারা মিতুর সঙ্গে কাজ করলেও আঁচল লাইম লাইট থেকে অনেকটা ছিটকে পড়েন; ঢাকা ছেড়ে একবার গ্রামে ফিরেছিলেন।

এরপর কাজে ফিরেছেন ঠিকই কিন্তু আঁচল আর আগের আঁচল হয়ে ফিরতে পারেননি। চলচ্চিত্র সংশ্লিষ্টরা মনে করেন, আঁচলের ক্যারিয়ার যতটা উজ্জ্বলভাবে শুরু হয়েছিল পরে তিনি সেই ধারাবাহিকতা রাখতে পারেননি। তাকে নিয়ে আগের মতো আর আলোচনা নেই!

কেনো আগের মত নেই আঁচল? এই প্রশ্ন করা হয় নায়িকাকে। তিনি বলেন, ১৩ বছর হলো আমি ফিল্মে কাজ করছি। সবার সময় শুরু হয়, শেষ হয়। এটাই জগতের নিয়ম। আমার সময়ের পরীমনি, মাহিরা সংসার সামলাচ্ছেন, কিন্তু আমি এখনও কাজ করে যাচ্ছি। এটা কম কি? নতুনদের মধ্যে দীঘি, পূজারা কাজ শুরু করেছে। তারা ভালো করছে। নতুনদের নতুন দিন আসবে। এটা নিয়ে আসলে তেমন ভাবে আমি চিন্তা করি না। যতগুলো সিনেমা করেছি এটা আমার ভাগ্য। মনে হয়না পলিটিক্সের শিকার হয়েছি। কারণ, যেটা আমি পাইনি, সেটা আসলে কখনও আমার ছিল না।”

‌’ভুল’ ও ‘বেইলি রোড’ দুটি সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আগমন ঘটে খুলনার ডুমুরিয়ার মেয়ে আঁচলের। পরে বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বেঁধে প্রথম ‘জটিল প্রেম’ ছবিতে অভিনয় করে নজর কাড়েন আঁচল। শাহীন সুমনের পরিচালনায় ছবিটি ব্যবসায়িক সাফল্য পায়, ২০১৩ সালে আলোচনা আসেন।

আঁচল জানান, মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত বেশ কিছু ছবি। এর মধ্যে আছে চিৎকার, কর্পোরেট, জমজ ভূতের গল্প, আয়না, কাজের ছেলে, এক পশলা বৃষ্টি।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার