মাহফিল কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে : আহত ২০ মসজিদসহ বাড়িঘর ভাংচুর ও লুটপাট

att111111111111নিজস্ব প্রতিবেদক : গত শুক্রবার রাতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব গ্রামে তাফসির মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মুসুল্লীসহ ২০জন আহত হয়েছে। এসময় একটি মসজিদ, মাদ্রাসা ও মেম্বারের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার বাসুদেব ইউনিয়নে মাহফিলের পক্ষে (কাওমীপন্থী) বাসুদেব গ্রাম ও মাহফিল বিরোধী (সুন্নীপন্থী) ঘাটিয়ারা গ্রামের আব্দুল্লাহ ক্বারী ও জয়নাল মিয়ার লোকজনের মধ্যে এ ঘটনা ঘটে। মাহফিল কমিটির লোকজন জানায়, ঘাটিয়ারা গ্রামের আব্দুল্লাহ ক্বারী ও জয়নাল মিয়াসহ তাদের লোকজন মাহফিল আয়োজনে বাঁধা দিতে গত বৃহস্পতিবার রাতে বাসুদেব গ্রামের ইউনুছ মিয়ার বাড়িতে একটি মাহফিলের আয়োজন করে। সদর থানা পুলিশ ও বাসুদেব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেছার উদ্দিন শেরশাহ তাদেরকে ইউনুছ মিয়ার বাড়িতে মাহফিল করতে নিষেধ করেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বাসুদেব গ্রামের লোকজন গ্রামে ২৪ বছর ধরে মাহফিলের আয়োজন করে আসছে। শনিবার বাসুদেব গ্রামবাসীর উদ্যোগে বাসুদেব উচ্চ বিদ্যালয়ের মাঠে তিন দিন ব্যাপী বার্ষিক মাহফিলের উদ্যোগ নেয়। তারা প্রশাসন ও পুলিশের অনুমতি নিয়েছে। গত শুক্রবার রাতে ঘাটিয়ারা গ্রামের আব্দুল্লাহ ক্বারী ও জয়নাল মিয়ার নেতৃত্বে লোকজন বাসুদেব গ্রামের ইউনুছ মিয়ার সহযোগিতায় ভাতশালা রেলস্টেশন এলাকায় তাসফিসের তোরণ ভেঙ্গে ফেলে। হামলাকারীরা বাসুদেব গ্রামের মেম্বার আবুল কাসেমের বাড়িতে ভাঙচুর করে নগদ ৩ লক্ষ টাকা, স্বর্ণালংকারসহ দুটি গাভী লুট করে নিয়ে যায়। এসময় তারা বাসুদেব বাইতুল মামুর জামে মসজিদে হামলা চালিয়ে জানালা, দরজা ভাংচুর ও এশার নামাজ পড়তে যাওয়া কয়েকজনকে মুসল্লীকে মারধর করে এবং এমদাদুল উলুম ফোরকানিয়া মাদ্রাসার ক্যাশ বাক্সে রক্ষিত ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। এদিকে কোরআন তাফসির মাহফিল বিরোধী ইউনুছ মিয়া, তার দুই ছেলে সজিব মিয়া ও রাজিব মিয়া, ভাই আলী জাহান তাদের আরেক ভাই কোরআন তাফসির মাহফিল সমর্থক হেলেম মিয়ার বাড়িতে হামলা চালায়। পরে হেলেম মিয়ার লোকজনও তাদের বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উভয় পক্ষের মধ্যে হাতাহাতি ও মারধরের ঘটনায় অন্তত ২০ আহত হয়। আহতদের মধ্যে আসাদ (৫৫), আব্দুল কাদের (২২), সৌরভ (২০), আলী জাহান (৫৫), সোমা (২৫), রুমা (২১), মীম (১৭) কে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বাসুদেব ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন বলেন, তাফসির মাহফিলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত। মসজিদ কে বা কারা ভাংচুর করেছে তা জানি না।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার