মাস্ক না পরায় জরিমানা গুনলেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : প্রাণঘাতী করোনাভাইরাসে বিপর্যস্ত গোটা বিশ্ব। এই ভাইরাসের ছোবলে প্রতিদিন সংক্রমিত হচ্ছে লাখ লাখ মানুষ। দৈনিক মৃত্যুও হচ্ছে হাজার হাজার মানুষের। এমতাবস্থায় বিশ্বজুড়েই স্বাস্থ্যবিধি কঠোরভাবে প্রতিপালনের ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। আর বিষয়টি উপেক্ষা করায় বিভিন্ন দেশে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে প্রচলিত আইন অনুযায়ী।

এবার স্বাস্থ্যবিধি না মানায় আইনি পদক্ষেপ নেওয়া হল অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী টনি অ্যাবটের বিরুদ্ধে। মাস্ক না পরার অভিযোগে জরিমানা করা হয়েছে তাকে। গত ৮ সেপ্টেম্বর সিডনির একটি সমুদ্রসৈকতে মাস্ক ছাড়া অবস্থায় তার একটি ছবি তুলে পুলিশের কাছে অভিযোগ করেন এক ব্যক্তি। এ অভিযোগের ভিত্তিতে নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ সাবেক এই প্রধানমন্ত্রীকে ৫০০ অস্ট্রেলীয় ডলার জরিমানা করে। জনস্বাস্থ্যবিধি লঙ্ঘনের দায়ে তাকে এ জরিমানা করা হয়।

তবে পুলিশের সময় নষ্ট করবেন না জানিয়ে জরিমানা প্রদান করার কথা জানিয়েছেন টনি অ্যাবট। তিনি বলেন, “আমি স্বাস্থ্যবিধি মেনেই সামাজিক দূরত্ব বজায় রেখে শরীরচর্চা করছিলাম। এ সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে আমি এই জরিমানার বিরুদ্ধে অবস্থান করে পুলিশের সময় নষ্ট করব না।” সূত্র: সিডনি মর্নিং হেরাল্ড

এ জাতীয় আরও খবর

হত্যা মামলায় ইকবাল সোবহানকে কারাগারে রাখার আবেদন

মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

ডেঙ্গুতে একদিনে আরও ৭ জনের মৃত্যু

শেখ হাসিনাকে ট্রাভেল পাস দেওয়া হবে না

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ