মাসের প্রথম ২ সপ্তাহ হিন্দি ছবি চালানো যাবে না, পরিচালক সমিতির শর্ত

news-image

বিনোদন প্রতিবেদক : দেশের প্রেক্ষাগৃহে হিন্দি ছবির প্রদর্শনে বাংলাদেশ পরিচালক সমিতি বেশ কয়েকটি শর্তের কথা জানিয়েছে। এই শর্তগুলো মেনে আমদানি করে হিন্দি ছবি প্রদর্শনের পক্ষে মত দিয়েছেন সমিতির নেতারা।

সমিতির পক্ষ থেকে দেওয়া শর্তে বলা হয়েছে, বাংলাদেশের হলে হিন্দি ছবির প্রদর্শনের বেলায় মাসের প্রথম দুই সপ্তাহে হলগুলোতে হিন্দি ছবি চালানো যাবে না। হিন্দি ছবি বছরের দুই ঈদে মুক্তি দেওয়া যাবে না কোনো হিন্দি ছবি। বছরে ৬টি বা ১০টি ছবি আসতে পারবে। হিন্দি ছবি আমদানির মেয়াদকাল হবে দুই বছর।

মঙ্গলবার এফডিসির পরিচালক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই শর্তগুলো নিয়ে একমতে আসেন নির্মাতারা। উল্লেখিত শর্ত ছাড়াও হিন্দি ছবি আমদানিতে আরও কিছু শর্তের কথা জানিয়েছে সমিতি।

চলতি সপ্তাহে দেশের হলে শাহরুখ খানের ‘পাঠান’ মুক্তির দিতে চাইলে হিন্দি ছবি চলবে কি চলবে না এ নিয়ে বিভাজন তৈরি হয়। ‘পাঠান’ ছবিটি আমদানি করে এ দেশে মুক্তি দিতে আমদানিকারক প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টতথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর আবেদন করে। বিষয়টি নিয়ে মন্ত্রণালয়ে আমদানি-রপ্তানিসংক্রান্ত কমিটি সভাও করেছে। কিন্তু পাঠান ‍মুক্তির বিষয়ে কোনো সুরাহা হয়নি। এরই মধ্যে পরিচালক সমিতি শর্তগুলো জুড়ে দিল।

এ বিষয়ে পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ বলেন, শুধু পাঠান নয় আমরা হিন্দি ছবির মুক্তির পুরো প্রক্রিয়া নিয়ে বৈঠক করেছি। দেশের হল বাঁচাতেহিন্দি ছবি চলবে কি চলবে না, এ ব্যাপারে আমি মিটিংয়ে কমিটির সবার মতামত চেয়েছিলাম। আগের কিছু শর্তের সঙ্গে বর্তমান কিছু শর্ত যোগ করে হিন্দি সিনেমা বাংলাদেশে মুক্তির বিষয়ে সিদ্ধান্ত দিয়েছি আমরা। মিটিংয়ের সিদ্ধান্তগুলো শিগগিরই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বরাবর পাঠানো হবে। তার আগে চলচ্চিত্র-সংশ্লিষ্ট ১৮ সংগঠনেরও মতামত নেওয়া হবে।’

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান