মাশরাফি জুনিয়র’র ডাবল সেঞ্চুরি

news-image

‘বিনোদন প্রতিবেদক : দীপ্ত টিভির পর্দায় গেল বছরের ২৮ নভেম্বর থেকে প্রচার হচ্ছে প্রতিদিনের ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। ‘সব বাধা ডিঙিয়ে এক অসম্ভব স্বপ্নছোঁয়ার গল্প’ – নিয়ে প্রচারিত হওয়া এই মেগাসিরিয়াল এখন বাচ্চা থেকে বুড়ো সবার কাছে সমান জনপ্রিয়তা পেয়েছে বলে দাবি চ্যানেলটির।

সেই দর্শকপ্রিয়তাকে পূঁজি করে নাটকটি এবার ২০০তম পর্বের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। আর সেই কাঙ্খিত পর্বটি প্রচার হবে ২ আগস্ট, সোমবার রাত ৮টা ৩০ মিনিটে দীপ্ত টিভিতে।

নাটকটি শুরু হয়েছিলো মণি আর মন্ডা দুই ভাইবোনের ভালবাসার গল্প দিয়ে। ক্রিকেটপাগল মন্ডার খেলা দেখে মণির মাঝেও জন্মেছিলো ক্রিকেট আর ক্রিকেটার মাশরাফির জন্য আবেগ, ভালবাসা। তবে গ্রামের চেয়ারম্যানের সাথে দ্বন্দ্বে ন্যায়ের পথে থাকতে যেয়ে হারিয়ে যেতে হয় মন্ডাকে। ভাইকে খুঁজতে শহরে এসে সাদিক খানের বাড়িতে মণি পায় বন্ধু আয়ান আর মমতাময়ী মা রুনার দেখা।

মেয়ে হয়েও ছেলের বেশ ধরে মণি ক্রিকেট খেলে সুনাম কুড়ায় ‘মাশরাফি জুনিয়র’ নামে। অনেক চড়াই উৎরাই পেরিয়ে ভাইকে খুঁজে পেলেও মণি দেখে স্মৃতি হারিয়ে সে আজ ‘মানিক’। মণি কি ভাইকে আগের মতো ফিরে পাবে? ক্রিকেট নিয়ে যে স্বপ্নের শুরু হয়েছে তার, সেটা কি পূরণ হবে? এমন অনেক প্রশ্নের জবাব পাওয়া যাবে নাটকের সামনের পর্বগুলোতে।

আহমেদ খান হীরকের গল্পে ‘মাশরাফি জুনিয়র’ এর চিত্রনাট্য করেছেন আসফিদুল হক আর সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। সাজ্জাদ সুমনের পরিচালনায় এই ধারাবাহিকটির লাইন প্রডিউসার হিসেবে আছেন কিশোর খন্দকার।

নাটকটিতে অভিনয় করেছেন সাফানা নমনি, অনিন্দ, হামিম, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা, ডা. এজাজ, ফজলুর রহমান বাবু, রুনা খান, লুৎফর রহমান জর্জ, আইরিন আফরোজ, মাইমুনা ফেরদৌস মম সহ আরো অনেকে। টিভিতে প্রচারের পরপরই নাটকটি দেখা যাচ্ছে দীপ্ত টিভির ইউটিউবে।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার