মালয়েশিয়ায় শিকলে বাঁধা প্রবাসী উদ্ধার, দুই বাংলাদেশিসহ গ্রেপ্তার ৫

news-image

শাহাদাত হোসেন,মালয়েশিয়া থেকে
মালয়েশিয়ায় অপহরণের চারদিন পর পরিত্যক্ত একটি ভবন থেকে শিকলে বাঁধা এক বাংলাদেশি নাগরিককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে একটি শ্রমিক হোস্টেল থেকে ৩৪ ও ৪৩ বছর বয়সী আরও দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। স্থানীয় সময় গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানান কুয়ালালামপুর সেন্টুল জেলা পুলিশের প্রধান এসিপি বেহ এং লাই।

সেন্টুল জেলা পুলিশের প্রধান এসিপি বেহ এং লাই বলেন, ‘মালয়েশিয়ার সেরি কেম্বানগানের পরিত্যক্ত একটি ভবন থেকে শেকলে বাঁধা ওই বাংলাদেশি নাগরিককে উদ্ধার করা হয়। অপহরণকারীরা তার মোবাইল ফোন ব্যবহার করে দেশে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ চায়। মুক্তিপণ না দেওয়া হলে মেরে ফেলার হুমকিও দেয় তারা। এরপর ভিকটিমের পরিবারের পক্ষে থানায় পুলিশ রিপোর্ট দায়ের করলে সঙ্গে সঙ্গেই তাকে উদ্ধারে অভিযান পরিচালনা করা হয়।’

উল্লেখ্য, উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি পুলিশ। তবে এ ঘটনায় গত সোমবার চক্রের মূলহোতাসহ ঘটনার সঙ্গে জড়িত দুই বাংলাদেশিসহ মোট ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান