মালয়েশিয়ায় ভূমিধসে ৩ বাংলাদেশিসহ নিহত ৯

news-image

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় ভূমিধসের ঘটনায় অন্তত নয়জন নিহত হয়েছে। পেনাং রাজ্যের ওই ভূমি ধসে নিহতদের মধ্যে তিনজন বাংলাদেশিও রয়েছে। জানা গেছে, মাটির নীচে চাপা পড়ে আছে আরো অন্তত ১০ জন।

গত শুক্রবার দেশটির পেনাং রাজ্যের জালান বেরকামবার পায়া টেরাবোং রিলাউর কাছে দুর্ঘটনাটি ঘটেছে। মালয়েশিয়ার উত্তর-পূর্ব জেলা পুলিশ সহকারী কমিশনার চে জামান জানান, প্রবল বৃষ্টিপাতের কারণে টুইন হিলস এক্সপ্রেসওয়ে নামে একটি প্রকল্পের সাইটে এই ভূমিধসের ঘটনা ঘটেছে।

নিহত তিন বাংলাদেশি হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের উজ্জ্বল হোসেন (৩০), একই উপজেলার পানিসারা ইউনিয়নের রাহাতজান আলী (২৫) এবং ঝিকরগাছা সদর ইউনিয়নের আখতারুজ্জামান (৩৫)। জানা গেছে, তারা পরস্পরের আত্মীয়।

নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।কালের কণ্ঠ অনলাইন

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার