মালয়েশিয়ায় বিষাক্ত গ্যাসে বাংলাদেশির মৃত্যু

news-image

মালয়েশিয়ায় বিষাক্ত গ্যাসে এক বাংলাদেশি মারা গেছেন। এ ঘটনায় অসুস্থ আরো ২ জন রাজা পারমাইসুরি বাইনুন হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটার দিকে এই ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম জানা যায়নি।

মেরু রায়া ফায়ার ও রেসকিউ বিভাগের প্রধান শরদী মুহাম্মদ হালিল জানান, আহত দুই ব্যক্তির মধ্যে একজন স্থানীয় ও অন্যজন বাংলাদেশি। জানা গেছে, মালয়েশিয়ার ইপোর কিলোমিটার ৬ লুমুট মহাসড়কের পেট্রোল স্টেশনের কাছে বিষাক্ত গ্যাসে এক বাংলাদেশি মারা গেছেন, গুরুতর অসুস্থ রয়েছেন দুই জন। ঘটনার সময় তিনটি ভূগর্ভস্থ গ্যাস পাইপ রক্ষণাবেক্ষণের কাজ চলছিল।

দেশটির সরকারি সংবাদ সংস্থা বার্নামা ও ষ্টার অনলাইনের খবরে বলা হয়েছে, সিকিউরিটি গার্ডের ফোন পাওয়ার দশ মিনিট পরে ফায়ার অ্যান্ড রেসকিউ কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করে। এ ঘটনার পর একটি নিরাপত্তা পরিমাপ হিসেবে আগুন ও রেসকিউ বিভাগের মাধ্যমে ম্যানহোলটি বন্ধ করে দেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার