মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাসের মহান বিজয় দিবস পালন

victory_dayমালয়েশিয়া প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় মালয়েশিয়ায় বাংলাদেশ দূতাবাস ৪৫তম মহান বিজয় দিবস পালন করেছে। কুয়ালালামপুরে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে দিবসটি পালিত হয়।

১৬ ডিসেম্বর স্থানীয় সময় সকাল ১১টায় শুরু হয় আনুষ্ঠানিকতা। জাতীয় পতাকা উত্তোলন ও এক মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।
কর্মকর্তাদের নিয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম। পরে অনুষ্ঠানে একে একে পড়ে শুনানো হয় মহামান্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর বানী।

লাল-সবুজ পতাকা, ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড নিয়ে বিজয় দিবস পালনের জন্য দূতাবাস প্রাঙ্গণে ভিড় জমান দূর দূরান্ত থেকে ছুটে আসা কয়েকশ প্রবাসী বাংলাদেশি। এ সময় পুরো হাইকমিশন চত্বর প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা শেষে মহান স্বাধীনতা যুদ্ধে আত্মত্যাগী শহীদদের স্মরণে নির্মিত অস্থায়ী বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রবাসীরাসহ বাংলাদেশি বিভিন্ন সংগঠন ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার