মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১২৯ অবৈধ অভিবাসী আটক

news-image

প্রবাস ডেস্ক : বাংলাদেশিসহ ১২৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার অভিবাসন বিভাগ।

সোমবার (২২ নভেম্বর) রাতে দেশটির বালাকং শহরে মেশিনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ইমিগ্রেশনের পরিচালক দাতুক খায়রুল দাজাইমি দাউদ সাংবাদিকদের জানান, রাত ৮টার দিকে শুরু হওয়া অভিযানে ১৩৪ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষার পর কারখানায় কর্মরত ২০ থেকে ৪৯ বছর বয়সী ১১০ পুরুষ ও ১৯ নারীকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে ইন্দোনেশিয়া, বাংলাদেশ, ভারত, মায়ানমার এবং নেপালের শ্রমিক রয়েছেন।

খায়রুল দাজাইমি বলেছেন, মালয়েশিয়ার ধারা ৬ (১)(সি) অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর অধীনে অবৈধ শ্রমিক রাখার দায়ে নিয়োগকর্তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। একই সঙ্গে জরিমানা করা হবে পাঁচ হাজার রিঙ্গিত করে।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান