মালয়েশিয়ায় চার বাংলাদেশি নারীর কারাদণ্ড

news-image

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় চার বাংলাদেশিসহ ১৬২ জন নারীকে ২৫ থেকে ৩০ দিন পর্যন্ত কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। বুধবার কুয়ালালামপুরের আদালতের বিচারক হারিদশাম মোহাম্মদ ইয়াসিন এ আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত ১৬২ জনের মধ্যে চারজন বাংলাদেশি, ১৫২ জন থাইল্যান্ড এবং বাকিরা কোরিয়া ও লাওসের নাগরিক।

পুলিশ জানায়, গত ৩ আগস্ট স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে জালান কিলাং লামার তিনটি নাইট ক্লাবে অভিযান চালিয়ে দেহ ব্যবসার অভিযোগে ১৬২ জনকে গ্রেফতার করা হয়।

এদিকে, বেতন না দিয়ে দীর্ঘদিন জিম্মি করে রেখে কাজ করতে বাধ্য করা হয়েছে এমন ১২ বাংলাদেশিসহ ১৮ জন শ্রমিককে উদ্ধার করেছে মালয়েশিয়ার পুলিশ। দেশটির একটি সবজি ফ্যাক্টরিতে তারা কর্মরত ছিলেন। ওই ঘটনায় ২ জন নারী মালিককে আটক করা হয়েছে এবং পরে আদালতের মাধ্যমে তাদেরকে ২ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

উদ্ধার হওয়া ১৮ জনের মধ্যে ১২ জন বাংলাদেশি এবং ৬ জন মিয়ানমারের নাগরিক রয়েছেন। দেশটির পুলিশ জানায়, দীর্ঘ দুই মাস কাজ করলেও কোনো বেতন পাননি তারা। প্রতিদিন সকাল ৮ থেকে রাত ১২টা পর্যন্ত কাজ করতে বাধ্য করত মালিকপক্ষ। বেতন চাইলেই বিভিন্ন টালবাহানাসহ বলত, যে দিন দেশে যাবি, সেই দিন বেতন দেব।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার