মালয়েশিয়ায় অবৈধ ৩ লাখ ৮০ হাজার বাংলাদেশি শ্রমিক নিবন্ধিত

news-image

নিউজ ডেস্ক : মালয়েশিয়ায় ৩ লাখ ৮০ হাজার অবৈধ বাংলাদেশি শ্রমিক নিবন্ধিত হয়েছেন।

মালয়েশিয়া সরকার ঘোষিত অবৈধ শ্রমিকদের বৈধতার জন্য রিহায়ারিংয়ের মাধ্যমে বৈধ হওয়ার জন্য বারবার আহ্বান জানিয়ে আসছে বাংলাদেশ হাইকমিশন।

আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে মালয়েশিয়ার অবৈধ বাংলাদেশিদের বৈধ অভিবাসী হতে এসব নিয়মাবলী অনুসরণ করে প্রয়োজনীয় কাজ শেষ করতে বলা হয়েছে।

এ বিষয়ে বুধবার মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মুহ:শহীদুল ইসলাম যুগান্তরকে বলেন, গত ফেব্রুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত ৯২ হাজার ৭৯১ জন অবৈধ বাংলাদেশি শ্রমিক নিবন্ধিত হয়েছেন এবং ই-কার্ড পেয়েছেন।

অন্য দেশের তুলনায় এ সংখ্যা অনেক বেশি। এছাড়া ই-কার্ড নিবন্ধনের সময় সীমা ৩০ জুন শেষ হলেও রি-হায়ারিং প্রক্রিয়া চালু রয়েছে।

এ প্রক্রিয়া চলবে চলতি বছরের ৩১ ডিসেম্বর । এ প্রক্রিয়ায় এ পর্যন্ত ২ লাখ ৮৭ হাজার ৩১১জন ৮৯ বাংলাদেশি অবৈধ শ্রমিক রেজিস্ট্রেশন করেছেন। যারা এখনও রেজিস্ট্রেশন করেননি তারা দ্রুত মাই-ইজি, ভক্তিমেঘা ও ইমান -এ তিনটি কোম্পানির মাধ্যমে রেজিস্ট্রেশন করার আহবান জানিয়েছেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন দূতাবাসের ডিফেন্স উইং প্রধান এয়ার কমডোর মো. হুমায়ূন কবির, দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ, মিনিস্টার (পলিটিক্যাল) রইছ হাসান সারোয়ার, কমার্শিয়াল উইং ধনঞ্জয় কুমার দাস, ফার্স্ট সেক্রেটারি (শ্রম) হেদায়েতুল ইসলাম মন্ডল, ফার্স্ট সেক্রেটারি (পাসপোর্ট ও ভিসা) মো. মশিউর রহমান তালুকদার, শ্রম শাখার ২য় সচিব মো. ফরিদ আহমদ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার