মালিতে সোনার খনি ধসে নিহত ৭৩

news-image

মালিতে একটি সোনার খনির টানেল ধসে ৭০ জনেরও বেশি শ্রমিক নিহত হয়েছেন। মর্মান্তিক ঘটনাটি গত সপ্তাহে ঘটলেও তা প্রকাশ্যে এসেছে এ সপ্তাহে। বুধবার (২৪ জানুয়ারি) স্থানীয় সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, ওই এলাকায় প্রায়ই এ ধরনের খনি দুর্ঘটনা ঘটে থাকে।

আফ্রিকার অন্যতম শীর্ষ সোনা উত্তোলনকারী দেশ মালি। তা সত্ত্বেও এটি বিশ্বের সবচেয়ে দরিদ্র দেশগুলোর একটি। মালির খনিগুলোতে প্রায়ই মারাত্মক ভূমিধসের ঘটনা দেখা যায়। মূল্যবান এই ধাতু সমৃদ্ধ খনিগুলোর নিয়ন্ত্রণ পেতে বেগ পেতে হয় দেশটির কর্তৃপক্ষকে।

সবশেষ গত শুক্রবার মালির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর কাঙ্গাবাতে একটি সোনার খনি ধসে কয়েক ডজন শ্রমিক প্রাণ হারিয়েছেন।

খনির কর্মকর্তা ওমর সিদিবে জানান, দুর্ঘটনার সময় খনির ভেতরে ২০০ জনেরও বেশি শ্রমিক কাজ করছিলেন। অনুসন্ধান শেষ হয়েছে। মোট ৭৩টি মরদেহ পাওয়া গেছে।স্থানীয় কাউন্সিলরও একই সংখ্যক প্রাণহানির কথা জানিয়েছেন।

মালির খনি মন্ত্রণালয় গত মঙ্গলবার এক বিবৃতিতে বেশ কয়েকজন খনি শ্রমিকের মৃত্যুর কথা ঘোষণা করলেও সুনির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ করেনি।

মালির খনিগুলো মূলত বিদেশি সংস্থার নিয়ন্ত্রণাধীন। এগুলোর মধ্যে রয়েছে কানাডার ব্যারিক গোল্ড এবং বি ২ গোল্ড, অস্ট্রেলিয়ার রেজোলিউট মাইনিং, যুক্তরাজ্যের হামিংবার্ড রিসোর্সেস প্রভৃতি। আফ্রিকান দেশটিতে রাজনৈতিক অস্থিরতা সত্ত্বেও বছরের পর বছর ধরে কাজ চালিয়ে যাচ্ছে এসব সংস্থা।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান