মালয়েশিয়ায় ৪ হাজার বাংলাদেশীসহ গ্ৰেফতার ১৯ হাজার

news-image

মালয়েশিয়া প্রতিনিধি: মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চলমান অভিযানে গত ৪ মাসে ১৮ হাজার ৯৮৯ জন বিদেশিকে আটক করা হয়েছে। এই অভিযানে মোট ৮১ হাজার ৮৪৪ জন বিদেশির কাগজপত্র যাচাই করা হয়েছে। দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল দিজাইমি দাউদ গণমাধ্যমকে বলেন, ‘একই সময়ে ৪২৯ জন নিয়োগকর্তাকেও আটক করা হয়েছে।

সম্প্রতি এক বিবৃতিতে ইমিগ্রেশন মহাপরিচালক সাংবাদিকদের জানিয়েছেন, আটককৃতদের মধ্যে সবচেয়ে বেশি ইন্দোনেশিয়ান ও বাংলাদেশি। গত চার মাসে পরিচালিত অভিযানে ছয় হাজার ৪৮৪ জন ইন্দোনেশিয়ান, চার হাজার ২৯১ জন বাংলাদেশিকে আটক করা হয়েছে। এরপর এক হাজার ৮২৮ জন মিয়ানমারের নাগরিক, এক হাজার ৭২০ জন ফিলিপিনো ও বিভিন্ন দেশের চার হাজার ৪৯২ জন অভিবাসীকে আটক করা হয়েছে।

মালয়েশিয়ার সংশ্লিষ্ট বিভাগ সম্প্রতি সংবাদমাধ্যমে বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বৈধ কাগজপত্র ছাড়া কোনো শ্রমিককে তারা দেশটিতে কর্মরত চান না। আর তাই তারা এই অভিযান অব্যাহত রেখেছে। শ্রমিকদের ইমিগ্রেশন রেগুলেশন ৬ (১) সি ১৯৫৯, ১৫ (১) ৩৯ (বি) ধারায় জিজ্ঞাসাবাদ করে কাগজপত্র থাকলে ছেড়ে দেয়া হচ্ছে অন্যথায় জেল-জরিমানা করা হচ্ছে বলে জানান সারডাং পুলিশের সহকারী কমিশনার ইসমাইল বোরহান।

দেশটির অভিবাসন বিভাগের ঘোষণা অনুযায়ী- মালয়েশিয়ায় অবৈধ বিদেশিকে কোনোভাবেই অবস্থান করতে দেয়া হবে না। এ বিষয়ে মালয়েশিয়ার সংশ্লিষ্টরা বলছেন, দেশটির সার্বভৌমত্ব বজায় রাখতে এবং আইন-শৃঙ্খলা বজায় রাখতে তারা চলমান অভিযান অব্যাহত রেখেছে।

এ দিকে মালয়েশিয়ায় সাঁড়াশি অভিযানে গ্রেফতার হচ্ছেন বৈধ বাংলাদেশিরাও। নামবিহীন দালালের মাধ্যমে বৈধ হয়ে অন্যত্র কাজের মধ্যেই গ্রেফতার হয়ে জেলে যেতে হচ্ছে বাংলাদেশিদের। দেশটির আইন অনুযায়ী যে মালিকের নামে ভিসা করা হয়েছে, সেই মালিকের কাজ করতে হবে, অন্যথায় তাদেরকে অবৈধ হিসেবে গণ্য করা হবে। আর অন্য জায়গায় কাজ করা অবস্থায় ধরা পড়লে যেতে হবে জেলে।

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার