মালয়েশিয়ায় মহাসড়কে বিমান বিধ্বস্ত, নিহত ১০

news-image

অনলাইন ডেস্ক : মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যে একটি ছোট বিমান মহাসড়কে বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার ভিডিওগুলো দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওতে রাস্তায় পুড়ে যাওয়া বিমান থেকে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।

মালয়েশিয়ার সিভিল এভিয়েশন অথরিটি (সিএএএম) নিশ্চিত করেছে, আবাসিক এলাকায় বিধ্বস্ত হয় প্রাইভেট বিমানটি। সেখানে ছয় যাত্রী এবং দুজন ফ্লাইট ক্রুসহ আট আরোহী ছিলেন। বিমানের আরোহীদের অবস্থা এখনো জানা যায়নি।

প্রাইভেট বিমানটি প্রাথমিকভাবে সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের সঙ্গে ২টা ৪৭ মিনিটে যোগাযোগ করেছিল এবং ২টা ২৮ মিনিটে অবতরণের অনুমতি পেয়েছিল।

কিন্তু দুপুর ২টা ৫১ মিনিটে সুবাং এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ার দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া দেখতে পায়। কুয়ালালামপুর অ্যারোনটিক্যাল রেসকিউ কো-অর্ডিনেশন সেন্টার (কেএল এআরসিসি) অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছে।

বিমানটি লাংকাউই আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ২টা ৮ মিনিটে সুবাংয়ের সুলতান আব্দুল আজিজ শাহ বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে গিয়েছিল। নিউ স্ট্রেইটস টাইমস বলছে, দুর্ঘটনাকবলিত বিমানটি স্থানীয় বেসরকারি চার্টার কম্পানির পরিচালিত বিচক্র্যাফট প্রিমিয়ার-ওয়ান বলে মনে করা হচ্ছে।

শাহ আলম জেলা পুলিশের প্রধান এসিপি মোহম্মদ ইকবাল ইব্রাহিম জাতীয় বার্তা সংস্থা বার্নামাকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। সূত্র : মালয় মেইল

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান