মালদ্বীপ প্রবাসীদের সমস্যা সমাধানে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রী

news-image

নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মালদ্বীপে প্রবাসী বাংলাদেশিরা বর্তমানে যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন তা সমাধানে সরকার ব্যবস্থা গ্রহণ করবে।

শুক্রবার মালে প্রবাসীদের দেয়া কমিউনিটি সংবর্ধনায় এ কথা জানান প্রধানমন্ত্রী।

তিনি বলেন, ‘মালদ্বীপের প্রেসিডেন্টের সঙ্গে আমি একটি সফল দ্বিপাক্ষিক আলোচনা করেছি। অনথিভুক্ত বাংলাদেশি শ্রমিকদের বৈধ করার বিষয়টি সংলাপে প্রাধান্য পেয়েছে।’

প্রধানমন্ত্রী জানান, প্রবাসীরা তাদের কষ্টার্জিত অর্থ সরাসরি মালদ্বীপের মুদ্রায় যাতে দেশে পাঠাতে পারেন সে ব্যবস্থাও তিনি নেবেন। যাতে তাদের লোকসানের মুখে পড়তে না হয়।

দেশে রেমিট্যান্স পাঠানোদের জন্য সরকার ২ শতাংশ প্রণোদনা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, যে টাকা আপনারা পাঠান তার থেকেও বেশি টাকা কিন্তু সরাসরি আপনার পরিবার পেয়ে থাকে।

মালদ্বীপের সঙ্গে কানেকটিভির উন্নয়নে সরকারের উদ্যোগ তুলে ধরে তিনি আরও বলেন, ‘৯৬ সালে সরকারে আসার পরই বেসরকারি খাতকে উন্মুক্ত করে দেয়া হয়। বেসরকারি খাতে বিমান পরিচালনারও সুযোগ সৃষ্টি করে। যে কারণে আজকে একটি বেসরকারি খাতের বিমান মালদ্বীপে আসা শুরু করেছে। সরকারি বিমানে আমরা মালদ্বীপে যাতায়াতের একটা ব্যবস্থা করবো, সে লক্ষ্য আমাদের রয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, প্রবাসীদের কল্যাণ করার বিষয়টিকে আমরা সবসময়ই একটা দায়িত্ব মনে করি। তবে, আপনারা একটা কাজ করবেন, যারা বিদেশে আসতে চান তারা যেন দালাল ধরে না আসেন। তারা যেন বৈধভাবে আসার চেষ্টা করেন। কেননা অনেকে বাড়ি ঘর বিক্রি করে অনেক কষ্টে প্রবাসে পাড়ি জমালেও কাঙ্ক্ষিত বেতন ভাতা থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপনে বাধ্য হয়।

প্রবাসে অবৈধ পথে পাড়ি জমাতে গিয়ে অনেকের মৃত্যু হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এইভাবে সোনার হরিণের পেছনে ছোটার কোন দরকার নেই। তাছাড়া সরকার দেশের উন্নয়নের পাশাপাশি মানুষের কর্মসংস্থানেরও ব্যবস্থা করে দিচ্ছে।’ সূত্র-বাসস

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার