মালদ্বীপ থেকে গোতাবায়ার গন্তব্য সিঙ্গাপুর

news-image

অনলাইন ডেস্ক : ব্যাপক জনরোষের মুখে দেশ ছেড়ে মালদ্বীপে পালিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। আশা করা হচ্ছে, তিনি সেখান থেকে সিঙ্গাপুরে যাবেন। দেশটির সরকারি একটি সূত্রের বরাত দিয়ে বুধবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে সরকারি ওই কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, ‘বুধবার ভোরে মালদ্বীপে পালিয়ে যাওয়ার পর শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে সিঙ্গাপুরে যাবেন বলে আশা করা হচ্ছে।’ সূত্রটি আরও জানিয়েছে, ‘রাজাপাকসে সিঙ্গাপুরে অবতরণের পর শ্রীলঙ্কার পার্লামেন্টের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন।’

এর আগে গোতাবায়া রাজাপাকসের জন্য মালদ্বীপে একটি নিরাপদ আশ্রয় দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে দেশটির বিরোধীদল। এ বিষয়ে দেশটির একজন নেত্রী বলেছেন যে গোতাবায়াকে আশ্রয় দেওয়ার বিষয়টি শ্রীলঙ্কা ও মালদ্বীপের জনগণের জন্য শঙ্কাজনক।

মালদ্বীপের বিরোধী দলের একজন শীর্ষ নেত্রী দুনিয়া মামুন বলেছেন, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপাকসের জন্য মালদ্বীপে একটি নিরাপদ আশ্রয় দেওয়ার বিষয়ে তিনি গভীরভাবে উদ্বিগ্ন।

এদিকে, গোতাবায়া রাজাপাকসে পালিয়ে যাওয়ার পর প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহেকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা করেন স্পিকার। কিন্তু তার পদত্যাগের দাবিতেও সোচ্চার হয়েছে দেশটির সাধারণ জনগণ। তারা বলছেন, বিক্রমাসিংহে রাজাপাকসে পরিবারের ঘনিষ্ঠ লোক। সে রাজাপাকসেদের বাঁচানোর চেষ্টা করবে।

 

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান