মালদ্বীপে একান্ত সময় কাটাচ্ছেন বনি-কৌশানি

news-image

বিনোদন ডেস্ক : কদিন আগেই গুঞ্জন ছড়ায়, কৌশানি মুখার্জি ও বনি সেনগুপ্তের সম্পর্কে ভাঙন ধরেছে। কিন্তু ব্রেকআপের সেই জল্পনা দু’দিনের বেশি টেকসই হয়নি। এরপরই আবার তারা এক হয়ে সামনে আসেন। বুঝিয়ে দেন, তাদের ৭ বছরের প্রেম অতোটাও ঠুনকো নয়।

সাময়িক অভিমান ভুলে কৌশানি ও বনি ফের ভালোবাসায় মজেছেন। এবার উড়াল দিয়েছেন মালদ্বীপে। সেখানে গিয়ে একান্ত সময় কাটাচ্ছেন তারা।

মালদ্বীপ থেকে একের পর এক নজরকাড়া ছবি শেয়ার করছেন কৌশানি। সেসব ছবিতে তাকে খোলামেলা রূপেই দেখা যাচ্ছে। টিয়া রঙের স্বল্প বসনায় বেশ কয়েকটি ছবি আপলোড করে কৌশানি লিখেছেন, ‘দ্বীপের জীবন’।

ওই পোস্টে ভক্তরা অভিনেত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন। বাদ যাননি কৌশানির প্রেমিক বনিও। তিনি মন্তব্য করেছেন ‘আগুন’।

আবার বনিও শেয়ার করেছেন তার সিঙ্গেল কিছু ছবি। এর মধ্যে কয়েকটি ছবি সুইমিং পুলে তোলা। ওই ছবিতে কৌশানি মন্তব্য করেছেন, ‘ওহ হটি!’

koushani

দুই তারকার এই অন্তর্জাল প্রেম উপভোগ করছে ভক্তরাও। যদিও বনি-কৌশানি এখনো বিয়ে করেননি। তবে এর আগেও তারা বিভিন্ন জায়গায় অবকাশ যাপনে গেছেন। কলকাতায় তারা বেশিরভাগ সময় একসঙ্গেই বসবাস করেন।

জানা গেছে, মালদ্বীপের বিলাসবহুল ‘মভেনপিক রিসোর্ট’-এ উঠেছেন কৌশানি ও বনি। এই রিসোর্টে এক রাত থাকার খরচ ৬৫ হাজার থেকে সাড়ে ৩ লাখ রুপি! বনি-কৌশানির ছবি দেখে আন্দাজ করা যায়, তারা পুলসমেত কক্ষে রয়েছেন। এই কক্ষের একদিনের ভাড়া ৮৫ হাজার রুপি থেকে শুরু।

গত ১৭ মে ছিল কৌশানির জন্মদিন। সেদিন বিশেষ পার্টি করেছেন বনি ও কৌশানি। সেই সঙ্গে দু’জন মিলে একটি প্রযোজনা প্রতিষ্ঠান চালুর ঘোষণা দেন। এর নাম দিয়েছেন ‘বি কে এন্টারটেইনমেন্ট’।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান