মালদ্বীপের নতুন প্রেসিডেন্টের হুঁশিয়ারি

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দায়িত্ব নিয়েই তিনি নিজ দেশ থেকে বিদেশি সেনা সরিয়ে দেবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মালদ্বীপের নবনির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু। তিনি বলেন, ‘মালদ্বীপে থাকা বিদেশি রাষ্ট্রের সেনাদের আমরা আইন মেনে ফেরত পাঠাব। এবং অবশ্যই আমরা এটা করব।’

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, কোনো দেশের নাম উল্লেখ না করলেও শুধুমাত্র তাদেরই সেনা রয়েছে দ্বীপরাষ্ট্রে।

গতকাল সোমবার রাতে দেওয়া এক ভাষণে মুইজ্জু বলেন, যারা সেনাবাহিনী নিয়ে এসেছেন তারা হয়তো ফেরত পাঠাতে চান না। তবে মালদ্বীপের জনগণ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে।শনিবার দ্বিতীয় দফার প্রেসিডেন্ট নির্বাচনে জয় পান বিরোধীদল প্রোগ্রেসিভ অ্যালায়েন্স কোয়ালিশনের নেতা মোহাম্মদ মুইজ্জু। পরাজয় স্বীকার করে তাকে অভিনন্দন জানান বর্তমান প্রেসিডেন্ট ভারতপন্থী ইব্রাহিম মোহামেদ সোলিহ।

৪৫ বছর বয়সী মোহাম্মদ মুইজ্জু চীনপন্থী হিসেবে পরিচিত। তিনি চীনের সঙ্গে সম্পর্ক উন্নত করার ওপরেই জোর দিচ্ছেন। গত ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রথম দফার নির্বাচনেও এগিয়ে ছিলেন। সেইবার মোহাম্মদ মুইজ্জু ৪৬ শতাংশ ভোট পেয়েছিলেন এবং ইব্রাহিম মোহাম্মদ সোলিহ পান ৩৯ শতাংশ ভোট।

তার নির্বাচনী প্রচারে দলের শ্লোগান ছিল ‘ইন্ডিয়া আউট’ (অর্থাৎ ভারত মালদ্বীপ ছাড়ো)। সেসময় মুইজ্জু অঙ্গীকার করেন যে তিনি ক্ষমতায় এলে দেশ থেকে ভারতীয় সেনাদের দেশ থেকে সরাবেন। সেইসঙ্গে বাণিজ্য সম্পর্কেও ভারসাম্য আনবেন।

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান