মার্তিনেজ এবার মহাকাশে

news-image

স্পোর্টস ডেস্ক : পৃথিবী ছাড়িয়ে এবার মহাকাশে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ! তার নামেই এলন মাস্কের স্পেসএক্স কোম্পানি একটি স্যাটেলাইট মহাকাশে পাঠাচ্ছে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করেছে।

গত সপ্তাহে আর্জেন্টাইন স্যাটেলাইট কোম্পানি ইনোভা স্পেস ঘোষণা দিয়েছিল, ২০২৩ সালের দুটি নতুন পিকোস্যাটেলাইট লঞ্চ করবে। যার একটির নাম দিবু মার্তিনেজ ও অন্যটি হুয়ানা আজুরদুয়ে। আর্জেন্টিনার গোলরক্ষকের ডাক নাম দিবু।

ইনোভা স্পেসের সিইও আলেহান্দ্রো কোরদেরো একটি স্যাটেলাইটের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। প্রাথমিকভাবে এর নাম ছিল সিমোন বলিভার। তবে এখন এটি মার দেল প্লাতা শহরের বিশ্বজয়ী গোলরক্ষক মার্তিনেজের নামে হবে।

এ নিয়ে আলেহান্দ্রো বলেন, ‘এই বিশ্বকাপ দেখিয়েছে কোনো কিছুই অসম্ভব না। স্বপ্নটাকে এবার বাস্তবে পরিণত করছে ইনোভা স্পেস। আমাদের মার দেল প্লাতার ছেলে নতুন উদাহরণ দেখাল, কঠোর পরিশ্রমে সবকিছুই সম্ভব। দিবুসহ জাতীয় দলের অন্যরা ৩৬ বছর পর আমাদের শিরোপা জিতিয়েছে।’

এমিলিয়ানো মার্তিনেজ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনাকে চ্যাম্পিয়ন করার পেছনে অন্যতম ভূমিকা রাখেন। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে তিনি শেষ মুহূর্তে দারুণ একটি সেভ করেন। এছাড়া টাইব্রেকারে কিংসলে কোম্যানের শট ঠেকিয়ে জয়ের নায়ক বনে যান।

 

এ জাতীয় আরও খবর

অভিনেতা সোহেল খানের মৃত্যুতে শোবিজ অঙ্গনে শোক

আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি ১ লাখ ৯৯ হাজার টাকা

রোহিঙ্গা গণহত্যার রায়কে স্বাগত জানাল যুক্তরাজ্যসহ ১৪ দেশ

কিশোর হত্যা মামলায় সাঈদ খোকনের ফের ৫ দিনের রিমান্ড

গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠায় আইনজীবীদের ঐক্যের আহ্বান রাষ্ট্রপতির

স্বর্ণদ্বীপে সামরিক যান চালিয়ে যৌথ মহড়া দেখলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিতে কানাডাকে আহ্বান

পোশাকশ্রমিকদের মজুরি প্রস্তাবে বড় ব্যবধান, সমঝোতা হয়নি

জিয়াউলের অভিযানে থাকতেন নির্দিষ্ট সাংবাদিকরা

দূতাবাসে গেলেও শেখ হাসিনা গ্রেপ্তার হবেন: শামা ওবায়েদ

৭ শর্ত পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠক নয়: গালিবাফ

দৌলতদিয়া যৌনপল্লী থেকে পালিয়ে বাঁচলো কিশোরী, বাড়িওয়ালি গ্রেপ্তার