মার্চে ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করল হোয়াটসঅ্যাপ, কিন্তু কেন

news-image

অনলাইন ডেস্ক : মার্চ মাসে ভারতে ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে হোয়াটসঅ্যাপ। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৮০ লাখ অ্যাকাউন্টের মধ্যে ব্যবহারকারীদের কোন রিপোর্ট ছাড়াই প্রায় ১৪ লাখ অ্যাকাউন্ট সক্রিয়ভাবে নিষিদ্ধ করা হয়েছে। এর কারণ হিসেবে বলা হয়, হোয়াটসঅ্যাপ নিয়ম লঙ্ঘনের অভিযোগে এসব অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়ার

প্রতিবেদনে বলা হয়, ভারতের ২০২১ সালের বিতর্কিত তথ্যপ্রযুক্তি আইন মেনে মাসিক প্রতিবেদন প্রকাশ করেছে হোয়াইটসঅ্যাপ। সেখানেই ৮০ লাখ অ্যাকাউন্ট নিষিদ্ধের তথ্য এসেছে।

হোয়াটসঅ্যাপ বলছে, তথ্যপ্রযুক্তি আইন মেনে এই প্ল্যাটফর্মের কমিউনিটি স্ট্যান্ডার্ড এবং ইউজারদের সুরক্ষার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপের সবচেয়ে বড় বাজার হচ্ছে ভারত। দেশটিতে ৪০ কোটির বেশি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন। ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং সেবাটির কর্তৃপক্ষ বলেছে, তাদের মূল লক্ষ্য ছিল ভারতে হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ক্ষতিকর ও অনাকাঙ্ক্ষিত বার্তা আদান-প্রদান কমানো।

জানা গেছে, চলতি বছরের জানুয়ারি মাসে ৬৭ লাখ ২৮ হাজার অ্যাকাউন্ট নিষিদ্ধ করে হোয়াটসঅ্যাপ। ফেব্রুয়ারিতে সেই সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭৬ লাখ ২৮ হাজারে। আর সবচেয়ে বেশি অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে মার্চে। অর্থাৎ, চলতি বছরের তিন মাসেই ভারতে ২ কোটির বেশি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

তবে যে অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে, সেই ব্যবহারকারী ফলোয়িং মেসেজ দেখতে পারবে কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবে না। হোয়াটসঅ্যাপের নিয়ম লঙ্ঘন করলেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া নিয়ম লঙ্ঘন করলে শাস্তিও হতে পারে!

এ জাতীয় আরও খবর

‘সাধারণ শ্রমিক এমন তাণ্ডব চালাতে পারে না’, বললেন রাশেদ খান

তাহসিফ হত্যা মামলায় দিশার দ্বিতীয় দফায় রিমান্ড

৩৫ বছরেই চলে গেলেন গায়িকা নিকোল টেলর

হরমুজে বাংলাদেশি জাহাজের নিরাপদ চলাচলে পাশে থাকবে ইরান

ইউনূসের ক্ষুদ্রঋণ ধারণায় বদলেছে ম্যাট ডেমনের কাজের ধরন

স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৩৩২৪ টাকা

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে সরকারের নানা আয়োজন

বুড়িমারী সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

ট্রাম্প-সমর্থিত প্রার্থীকে হারিয়ে কংগ্রেসে পিয়া ডান্ডিয়া

সিনেট হারাল ট্রাম্পের দল, নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা

মিরপুরে ১০ হাজারের বেশি পুলিশ মোতায়েন

রোহিঙ্গা সংকট সমাধানে চীনের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান